হাসপাতালে মৃত নবজাতকের জন্ম, বাড়িতে না নিয়ে বালুচরে বালুচাপা দিলেন নানা
নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর বালুচর থেকে উদ্ধারকৃত সেই মৃত নবজাতকের পরিবারের সন্ধান পাওয়া গেছে। শিশুটির মা সন্তান প্রসবের জন্য গত ৩১ আগস্ট বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে মৃত নবজাতকের জন্ম হয়। পরে নবজাতকের মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সোমেশ্বরী নদীর বালুচরে গর্ত করে বালুচাপা দেন শিশুটির নানা আব্দুল মতিন।
এদিকে, ময়মনসিংহ হাসপাতালে ভর্তি থাকা মৃত শিশুটির মা মুর্শিদা খাতুনও পরদিন মারা যান। শনিবার থানা পুলিশের অনুসন্ধানে ওই শিশুর পরিবারের খোঁজ মেলে। পরে ময়নাতদন্ত ছাড়াই শনিবার রাতেই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বিকেলে তেরিবাজার ফেরিঘাটের বালুচরে শিশুটিকে পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।
জানা গেছে, ওই নবজাতক উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর এলাকার এনামুল ও মৃত মুর্শিদা দম্পতির সন্তান। ৩১ আগস্ট বুধবার সকালে গর্ভবতী স্ত্রীকে দুর্গাপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছিলেন এনামুল। সন্ধ্যায় হাসপাতালে তার স্ত্রী মৃত কন্যাশিশু প্রসব করেন। পরে ওই শিশুর নানা আব্দুল মতিন মৃত শিশুটিকে নিয়ে দুর্গাপুরে বাড়িতে ফিরতে চান।
এদিকে, মৃত শিশুটিকে বাড়িতে নেবেন না ভেবে দুর্গাপুরে ফিরে গভীর রাতেই সোমেশ্বরী নদীর বালুচরে গর্ত করে বালুচাপা দেন। অপরদিকে, শিশুর মৃত্যুর পরদিনই (১ সেপ্টেম্বর) বৃহস্পতিবারে মারা যান মুর্শিদা খাতুন।
মৃত ওই শিশুর নানা আব্দুল মতিন বলেন, আমার মেয়ে মৃত শিশু জন্ম দিলে শিশুটির দাফনের জন্য আমি দুর্গাপুর বাড়ি ফিরতে চাই। ময়মনসিংহ হতে দুর্গাপুর আসতে গভীর রাত হয়ে গেলে শিশুটিকে বাড়ি না নিয়ে বালুচরে গর্ত করে কবর দিয়ে চলে যাই। এর পরদিনই আমার মেয়েটাও মারা যায়। আমি বুঝতে পারিনি, না বুঝেই শিশুটির প্রতি এ অবিচার করেছি।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফাহাদ জানান, আমাদের অনুসন্ধানে পরিবারের খোঁজ মেলে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / জামান
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া