ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে সরকারি কালভার্ট বন্ধের প্রতিবাদে মানববন্ধন


আরিফ খান আবির photo আরিফ খান আবির
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ২:৩৯
গাজীপুরে সরকারি কালভার্ট বন্ধ করে শতাধিক পরিবারকে পানিবন্দি করার প্রদিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় গ্রামবাসী। রোববার (৪ সেপ্টেম্বর) সকালে জেলার শ্রীপুরের শৈলাট বাজারের প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে গ্রামের শত শত মানুষ অংশ নেন। 
 
মানববন্ধনে স্থানীয়রা অভিযোগ করেন, শৈলাট গ্রামে কৃষি জমি ভরাট করে গড়ে উঠছে সাদিয়া কটন মিল নামে একটি কারখানা। শত শত বিগা কৃষি জমি ভারট করায় উজানে বাঁধ পড়েছে। ফলে গ্রামের অধিকাংশ কৃষিজমিতে পানি জমে গেছে। এর ফলে কৃষিকাজ করা যায় না। এরমধ্যে আবার সাদিয়া কটন মিলের কেয়ারকেটার ভূমিদস্যু কামাল হোসেন এলজিইডির একটি কালভার্ট বন্ধ করে দেয়ায় শতাধিক পরিবার প্রায় কয়েক মাস ধরে পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
 
স্থানীয় ব্যবসায়ী রাসেল আহমেদ ও সোহেল রানা অভিযোগ করে বলেন, কারখানা হোক, তাতে এলাকার কোনো মানুষের সমস্যা নয়। কিন্তু স্থানীয় ভূমিদস্যু কামাল হোসেন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের জমি দখলের চেষ্টা করে। ভয়ভীতি দেখিয়ে কম দামে জমি কিনে নেয়ার মূল পরিকল্পনা তার। তবে অনেক জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। এর প্রতিবাদ করলে থানায় বিভিন্ন মিথ্যা অভিযোগ দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হয়। পানিবন্দি করা রাখা তার জমি দখলের আরেকটি কৌশল। মানুষ বাড়িঘর ছেড়ে চলে গেলে সে খুব সহজেই জমি দখল করে ফেলতে পারবে।
 
এছাড়াও মানববন্ধন থেকে পুলিশ প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েছেন গ্রামবাসী।
 
অভিযুক্ত কামাল হোসেন সরকারি কালভার্ট বন্ধের বিষয়ে সে কারখানার মালিকের সাথে যোগাযোগের পরামর্শ দেন। আর সবগুলো অভিযোগ মিথ্যা বলে দাবি করেনতিনি।

এমএসএম / জামান

টঙ্গীতে অপপ্রচার ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

বেনাপোলে কেমিক্যাল পণ্য চালানে কোটি টাকা শুল্ক ফাঁকি উদঘাটন

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে ধস,

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও কীটনাশক প্রয়োগ কর্মসূচি পালিত

দাউদকান্দিতে নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটা ও খামার ভাঙচুরের অভিযোগ

মনপুরায় ইয়াবাসহ দুই যুবক আটক

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী জনবল সংকটে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

টাঙ্গাইলে স্মৃতি-আড্ডা আর আনন্দে ব্যবস্থাপনা বিভাগের অ্যালামনাই

ভারতের চোরাই মালসহ গ্রেফতার -১

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ