ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বোর্ড ফি মওকুফ হলেও টাকা ফেরত না পাওয়ার অভিযোগ এস. কে ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৩:৪৮
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার একটি কলেজের সারাদেশের ন্যায় ২০১৮-১৯ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফরম পূরণের বোর্ড কর্তৃক নির্ধারিত ফি মওকুফ করা হলেও ফরম পূরণের জন্য জমা দেওয়া টাকা ছাত্র-ছাত্রীদের ফেরত না দেওয়া অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এমন অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে শিক্ষার্থীরা।
 
উপজেলার শামছুদ্দিন-কমর উদ্দিন কলেজের নিয়মিত ছাত্র-ছাত্রী অর্পিতা, অর্ণব, মোস্তাফিজার, মিনহাজুল,পরিমূল, হরিদাস, নূর হোসেন, জান্নাতুল সাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়, সরকারি বিধি মোতাবেক উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার ফরম সম্পূর্ণ করা হয়। পরবর্তীতে কোভিট-১৯ এর কারণে সরকার বোর্ডের নির্ধারিত ফি মওকুফ করে দেন। কিন্তু অন্যান্য কলেজের ছাত্র-ছাত্রী জমা দেওয়া ফরম ফি ফেরত পেলেও শামছুদ্দিন-কমর উদ্দিন কলেজের ছাত্র-ছাত্রীরা কোন টাকা ফেরত পাই নি। অধ্যক্ষের নিকট বারবার টাকা ফেরত চেয়েও কোনো প্রতিকার মিলে নি।নানা তালবাহানা করে তিনি টাকা দিতে বিলম্ব করছেন।
 
এ বিষয়ে শামছুদ্দিন-কমর উদ্দিন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
 
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মান্নান বলেন,বিষয়টি ফোনে জানিয়েছিলো।তবে লিখিত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার