ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে মানব জমিন ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধির সংবাদ সম্মেলন


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৩:৫৪
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও এশিয়ান টিভির রাজবাড়ী সদর প্রতিনিধি সুজন খন্দকারের ওপর হামলা ও তার বিরুদ্ধে ওই মাদক কারবারি পরিবারের মানববন্ধনের প্রতিবাদে  ও দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নির্যাতিত সাংবাদিক সুজন খন্দকার। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। 
 
এ সময় তিনি লিখিত বক্তব্যে হামলাকারীদের গ্রেফতার দাবি করে দ্রুত বিচারের দাবি জানিয়ে বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি দেখাচ্ছে। মাদকের আঁতুড়ঘর খ্যাত দৌলতদিয়া। সেখানে অবাধে চলে মাদক সেবন ও বেচাকেনা। পুলিশি অভিযানে সেবনকারী ও মাদক কারবারি আটক হলেও জেল থেকে ছাড়া পেয়ে আবার তারা মাদক ব্যবসায় লিপ্ত হয়।
 
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর এশিয়ান টেলিভিশন ও মানবজমিন পত্রিকায় ‘দৌলতদিয়া প্রকাশ্যে চলছে মাদক বেচাকেনা’ শিরোনামে সংবাদ প্রকাশ পায়। সেখানে অনেক মাদক কারবারির নাম এসেছে, যাদের প্রত্যেকের প্রমাণ রয়েছে। এরা মাদক কারবারের সাথে জড়িত। এরমধ্যে অন্যতম দৌলতদিয়া শহিদ ডাক্তার (পল্লী চিকিৎসক)-এর ছেলে ধরাছোঁয়ার বাইরে থেকে এর নেতৃত্ব দিচ্ছে- এমন অভিযোগ করেছেন সাংবাদিক সুজন খন্দকার। তার মা একজন পতিতা ছিল এবং শহিদ ডাক্তারের তিন বউয়ের ঘরে চার ছেলে যারা মাদক কারবারি হিসেবে পরিচিত। দু-একজন জেল খেটেছে এবং জেলে আছে। সম্প্রতি ৭ হাজার ২৫ পিস ইয়াবাসহ তার বড় ভাই মনির রাজবাড়ী জেলা ডিবির হাতে ধরা পরে। এছাড়া তার ভাই ফারুক ও তার বাবা শহিদ ডাক্তারের নামেও মামলা রয়েছে। সে বর্তমানে জামিনে রয়েছে। 
 
কিন্তু গতকাল তারা গোয়ালন্দ প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করে। সেখানে তারা সাংবাদিকদের মিথ্যা, বানোয়াট তথ্য প্রদান করে। ওই মানববন্ধনে অনেক মাদক কারবারি অংশগ্রহণ করে বলে তিনি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন।
 
তিনি আরো বলেন, তার নামে দৌলতদিয়া পতিতা পল্লীতে কোনো বাড়ি নেই। গত দুই বছর ধরে তিনি পুরোপুরি সাংবাদিকতা করেন এবং এর আগে ও মাদকের বিরুদ্ধে অনেক সংবাদ প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করবেন বলে জানান। তিনি সঠিক তদন্ত করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।
 
বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন এশিয়ান টিভির রাজবাড়ী প্রতিনিধি ও মানব জমিনের গোয়ালন্দ প্রতিনিধি সুজন খন্দকার জানান, সোহেলের নেতৃত্বে গোয়ালন্দে যে মানববন্ধন হয়েছে, ওই মানববন্ধনের ব্যানারে আমাকে কথিক সাংবাদিক বলা হয়েছে। এই ভাষাটা আমার সম্মানে আঘাত হেনেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা আমাকে কথিত উল্লেখ করে নিউজ করেছে, তাদের উদ্দেশে আমি বলতে চাই, কোন পত্রিকায় কাজ করলে কথিত সাংবাদিক হয় আর কোন পত্রিকায় কাজ করলে কথিত সাংবাদিক হয় না। 
 
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, কলেজছাত্র সোহেলের বিরুদ্ধে থানায় কোনো ধরনের মামলা নেই। তবে সোহেলের পরিবার মাদকের সাথে জড়িত। আমরা এখন পর্যন্ত সোহেলকে মাদকসহ পাইনি। তবে তাকে অবজারভেশনে রাখা হয়েছে। এমন কিছু পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তবে সুজন খন্দকার এশিয়ান টেলিভিশন ও মানব জমিনের প্রতিনিধি, সেখানে তার নিউজ প্রচারিত হয়। এখানে সুজন খন্দকারকে কথিত সাংবাদিক বলার সুযোগ নেই। 

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত