মৌলভীবাজারে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে জরিমানা আদায়
মৌলভীবাজার সদরে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) সদর উপজেলার শাহ মোস্তফা রোড, শ্রীমঙ্গল রোড, বেড়িরপাড় পয়েন্টের বিভিন্ন জায়গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে র্যাব-৯-এর সদস্যগণ সহযোগিতা করেন। অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।
অভিযানে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যাওয়া, ডায়াগনস্টিক সেন্টারে সেবার মূল্য তালিকা না থাকা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না করা, সেবার মূল্য তালিকার সাথে ভাউচার কপির মিল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে শাহ মোস্তফা রোডে অবস্থিত মেসার্স সিফাত মেডিক্যাল স্টোরকে ১০ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত রয়েল মাল্টিকেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বলেন, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসির অনিয়ম ও সেবার মান উন্নয়নে কাজ করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর । অভিযানের সময় সকল ডায়াগনস্টিক সেন্টারকে সরকারী নির্দেশনা মোতাবেক লাইসেন্স নবায়ন করা ও সেবার মান উন্নয়ন করার জন্য নির্দেশনা দেয়া হয়। ন্যায্য দামে সেবা প্রাপ্তি নিশ্চিত করা এবং আইন মেনে স্বাস্থ্যসেবা পরিচালনার লক্ষ্যে অভিযান চলমান থাকবে। অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
এমএসএম / জামান
পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান
পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ
ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে
সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড
নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা