ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

কলাপাড়ায় পীরসাহেবের কর্মকাণ্ড ফাঁস


হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া photo হাবিবুর রহমান মাসুদ, কলাপাড়া
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৪:৪০

পটুয়াখালীর কলাপাড়ায় এক কথিত পীরের সন্ধ্যান মিলেছে। উপজেলার টিয়াখালী ইউপির উত্তর নাচনাপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে পীরসাহেব নাচনাপাড়া নামে প্রচার দিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন। এমনকি গরিব শ্রেণির মানুষকে টার্গেট করে তাদের বিদেশে পাঠিয়ে অর্থবিত্তের মালিক বানিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। 

তবে কথিত এই পীরের বিরুদ্ধে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী দুটি পরিবার। ভুক্তভোগী ওই পরিবারগুলোর অভিযোগ, চার মাস আগে নাচনাপাড়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে পারভেজ ও আলমগীর হাওলাদারের ছেলে সাইমকে বিদেশ পাঠানোর কথা বলে ৯ লাখ টাকা নেয় কথিত পীর নাচনাপাড়া ওরফে আবুল কালাম মোল্লা। পরে সৌদি আরবের একটি আবাসিক হোটেলে চাকরির কথা বলে কথিত এই পীরের মাধ্যমে ওই দুই যুবককে বিদেশ পাঠানো হলেও বর্তমানে সেখানে মানবেতর জীবনযাপন করছেন তারা।

প্রবাসী পারভেজের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পীরসাহেব আল্লাহর মসজিদ ঘরে বসে কসম দিয়ে আমার ছেলে এবং ছেলের চাচাতো ভাইয়ের কাছ থেকে ৯ লাখ টাকা নিয়েছেন বিদেশে চাকরির কথা বলে। কথা ছিল সৌদিতে প্রতিদিন কাবা শরীফে নামাজ পড়বে আর ছেলেরা একটি হোটেলে চাকরি করবে। কিন্তু বিদেশে যাওয়ার পর চার মাস যাবৎ ছেলেরা খেয়ে না খেয়ে আছে। বর্তমানে গত তিন দিন যাবৎ তাদের আটকে রাখা হয়েছে একটি ঘরে এবং সেখানে তাদের পানি ছাড়া কিছুই খেতে দিচ্ছেন না পীর সাহেবের সৌদির দালালরা।

তিনি বলেন, এখন ছেলেদের দেশে ফিরিয়ে আনতে ফের ১০ লাখ টাকা দাবি করছেন কালাম মোল্লা। এমনকি একটি কাগজে স্বাক্ষর চাইছেন তিনি। এ কথা বলতে গিয়ে বারবার মূর্ছা যাচ্ছিলেন প্রবাসে অনাহারে থাকা পারভেজের মা লুৎফা বেগম। 

অপরদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিজের ব্যবহৃত মোটরসাইকেলসহ উত্তর নাচনাপাড়া হোসাইনিয়া খানকার গেটে পীরসাহেব নাচানাপাড়া নামফলক লাগিয়ে দীর্ঘদিন যাবৎ মানুষকে তদবির, ঝাড়, ফুঁক দিয়ে যাচ্ছেন আবুল কালাম মোল্লা।

স্থানীয়রা বলছেন, এক সময়ে সাইকেল মেকানিক কিভাবে হঠাৎ করে পীরের তকমা লাগিয়ে দুজন খলিফা রেখে কার্যক্রম চালাচ্ছে? এ নিয়ে ধর্মপ্রাণ মুসুল্লিদের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয়ে পীরসাহেব নাচনাপাড়া ওরফে কালাম মোল্লা জানান, চাঁদপুরের প্রতাবপুর হাজীগঞ্জ থেকে তিনি এজাজৎ পেয়ে পীরের কর্মকাণ্ড চালাচ্ছেন। মূলত তিনি জ্বীনে আক্রান্ত রোগীদের সেবা দিয়ে থাকেন অর্থের বিনিময়ে। এছাড়া ভিসা দিয়ে বিদেশে যাদের পাঠিয়েছেন তাদের কোনো সমস্যা হচ্ছে না। তারা ভালো আছেন। এক শ্রেণির মানুষ তাকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন।

কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, কোর্টে মামলা হয়েছে কি-না জানা নেই। মামলার তদন্তভার পুলিশকে দেয়া হলে অনুসন্ধ্যান করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তার বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে।

এমএসএম / জামান

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১