ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

অফিস সময় নিয়ে ফের নির্দেশনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৪:৪৯

নতুন সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ে অফিসে আসা ও ত্যাগের বিষয়ে আবারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার (০৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অফিসের নতুন সময়সূচিতে অনেকেই আসছেন না, আবার অনেকেই নির্দিষ্ট সময়ের আগে চলে যাচ্ছেন এমন প্রম্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনি স্পেসিফিক জানেন? আমরা অলরেডি আবার ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি, অফিস টাইমে সবাইকে অফিসে আসতে হবে৷ কালকেও আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং অফিস টাইমের আগে কেউ যেতে পারবে না।

তিনি বলেন, ব্যক্তিগত বা ইন্ডিভিউজালি কোনো দরকার হলে, সে তার বসের কাছে জিজ্ঞেস করে পার্মিশান নিয়ে যাবে। কিন্তু ৮টার মধ্যে অফিসে আসতে হবে, আর পরিষ্কার (কথা) বিকেল ৩টার আগে কেউ যেতে পারবে না। এটা আমরা এনসিউর করতেছি। এ নিয়ম কতদিন পর্যন্ত চলবে? জানতে চাইলে তিনি বলেন, দেখি, কতদিন চলে।

এর আগে, বিদ্যুৎ সাশ্রয়ে গত ২২ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে অফিসের নতুন সময়সূচির সিদ্ধান্ত নেওয়া হয়, যা কার্যকর হয় ২৪ আগস্ট থেকে। এদিন থেকে সকাল ৮টার অফিসে শুরু হয় এবং অফিস শেষ হয় বিকেল ৩টায়৷ ফলে নিদিষ্ট সময়ে সবাইকে অফিসে আসতে হবে এবং নির্দিষ্ট সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না এ ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়। 

প্রীতি / প্রীতি

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা