ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দেশে আরও ২৩০ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২২ বিকাল ৫:৩৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩২৮ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২৩০ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১২ হাজার ৭৬১ জনে। রোববার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ৬৫৯টি নমুনা সংগ্রহ ও চার হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৯৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ।

আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৭ হাজার ২৭১ জন। ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রীতি / প্রীতি

প্রগতি সরণিতে সিএনজি থেকে বাংলা মদসহ চালক গ্রেপ্তার

মিরপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মিঠুসহ গ্রেপ্তার ৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আটক

চাকরির প্রলোভন দেখিয়ে ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে নারী গ্রেপ্তার

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে ডিজিটাল ফ্যাসিবাদের আশঙ্কা

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, তদন্ত কমিটি গঠন করলো যুব মন্ত্রণালয়

প্রশ্ন ফাঁসের অভিযোগে শাহবাগে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, চার দফা দাবি

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী

মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ

শিগগিরই সৌ‌দি আরব সফর করবেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ৮ হাজার ৪০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

দিনে গরম ও রাতে ঠান্ডা, ব্যাপক স্বাস্থ্যঝুঁকির শঙ্কা