ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

আরও ২১৩ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৯-২০২২ বিকাল ৫:৩৭

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২১৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২১৩ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫৮ জন ও ঢাকার বাইরে ৫৫ জন। বর্তমানে সারাদেশে ৮১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৮৮ জন ও ঢাকার বাইরে ১২৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬ হাজার ৯০৫ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ৬৬৭ জন ও ঢাকার বাইরে ১ হাজার ২৩৮ জন।  

একই সময় সারাদেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৬৫ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৯৬৮ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৯৭ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩ জন মারা গেছেন।

গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন। 

প্রীতি / প্রীতি

শূন্য পাস প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮

সাগরে ঘনীভূত হচ্ছে সুস্পষ্ট লঘুচাপ

ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা

দেশে ফিরল সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ

এইচএসসি ও সমমানের ফল: ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ, ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান

তাহসিফের মৃত্যু: দীপকে নৌ পুলিশের কাছে দিল পিবিআই

আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

শতভাগ বিদ্যুৎ উৎপাদনে নিরলসভাবে কাজ করছে সরকার: মন্ত্রী টুকু

বাংলাদেশের সঙ্গে জাপানের অর্থনৈতিক সম্পর্ক জোরদার ওপর গুরুত্বারোপ