ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের চরাঞ্চলের গো-খামারিদের নিরাপত্তায় পুলিশের নৌ টহল কার্যক্রমের উদ্বোধন


এহসান রানা, ফরিদপুর photo এহসান রানা, ফরিদপুর
প্রকাশিত: ৫-৭-২০২১ বিকাল ৭:৭
ফরিদপুরে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে চরাঞ্চলে গো-খামারিদের নিরাপত্তা ও নদীপথে চুরি, ডাকাতি, ছিনতাই রোধে নৌ টহল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার (৪ জুলাই) রাতে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাটে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কোতোয়ালি থানা পুলিশের উদ্যোগে নৌ টহল কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।  
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কোতোয়ালি থানার ওসি এমএ জলিল, ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান মোস্তাকসহ স্থানীয়রা।
 
নৌ টহল কার্যক্রমের অংশ হিসেবে কোতোয়ালি থানা পুলিশ এখন থেকে প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত ডিক্রিরচর ও নর্থ চ্যানেল ইউনিয়নের ২০ কিলোমিটার নদীপথে টহল দেবে।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ