শিল্পকলায় বহর নৃত্যনাট্য দলের রোমিও জুলিয়েট
বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত নৃত্যনাট্য উৎসব-২০২২-এ ৫ ও ৬ সেপ্টেম্বর এ উৎসব চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মূলগল্প : উইলিয়াম শেক্সপিয়ারে রোমিও জুলিয়েট। 'বহর' নৃত্যনাট্য দলের পরিচালনায় কামরুল হাসান ফেরদৌস। অংশগ্রহণকারীরা হলেন- জাবেদ, লিমন, সোহেল, সাগর, দিপু, আমিনুল, আবির, শংকর, জিসান, তিলক, পলাশ, প্রিতম, মাসুক, শফিক, জসিম, মিম, চন্দ্রা, অদিতি, বৃষ্টি, হৃত্তিকা, রিয়ন্তী, টুম্পা, মধুরিমা, মারজিয়া, সামিয়া, দিঘী, চৈতী, প্রজ্ঞা, রাত্রী, ঐশী, রোজা, সাথী, তাহমিনা।
নৃত্যনাট্যে দেখা যাবে, চিরাচরিত প্রেম, এখানে রোমিও ও জুলিয়েট নামক মানব-মানবীর প্রেম প্রাধান্য পেয়েছে, যা তাদের বংশগত বিরোধের কারণে বিয়োগান্তক পরিণতি পায়।
নির্দেশকের কথা : আমরা শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটকে বাংলাদেশের ৮০’র দশকের একটি মফস্বল শহরে এনে উপস্থাপন করেছি। সে সময়কার প্রেম, বিরহ,ফ্যাশন, ভালো লাগা, সামাজিক অবস্থা, অসচেতনতা, বংশগত প্রভাব ধরার চেষ্টা করেছি এই নৃত্যনাট্যে। সাথে সাথে বাংলা সিনেমা ও তার সোনালী অতীতের আঙ্গিক ব্যবহার করেছি। চলুন কিছুক্ষণের জন্য আমরা বাংলা সিনেমার সোনালী অতীতে ফিরে যাই..।
এমএসএম / জামান
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার