ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

রোয়াংছড়িতে হেডম্যানের নৈরাজ্যের শিকার কারবারি


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ২:৪৭

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৩৪৯নং ঘেড়াও মৌজার হেডম্যান মংশৈনু মারমার নৈরাজ্যের শিকার হয়েছেন ওই মৌজার ঘেরাও প্রাংসাপাড়া গ্রামপ্রধান (কারবারি) থোয়াই অং প্রু খিয়াং। ওই মৌজার হেডম্যানের অবৈধ কাজে বাধা দেয়ায় তাকে কারবারি পদ থেকে অব্যাহতি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তুলেছেন রোয়াংছড়ি উপজেলার ৩৪৯নং ঘেড়াও মৌজার ঘেরাও প্রাংসাপাড়া গ্রামপ্রধান (কারবারি) থোয়াই অং প্রু খিয়াং।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৩  সালে জেলা প্রশাসকের নিয়োগের কারবারির দায়িত্ব পেয়েছিলেন থোয়াই অং প্রু খিয়াং। প্রায় ১৮ বছর নিজ এলাকায় কারবারির দায়িত্ব পালন করে এসেছেন সততা ও নিষ্ঠার সাথে। কিন্তু হেডম্যানের বিভিন্ন অবৈধ কাজে বাধা প্রদান করলে কারবারির প্রতি ক্ষিপ্ত হন হেডম্যান। পরে তার বিরুদ্ধে অপ্রচার করতে থাকেন ওই মৌজার হেডম্যান। শুধু তাই নয়, গ্রামপ্রধান কারবারির বেতন-ভাতাও বন্ধ করে দিয়েছেন তিনি।

অভিযোগ উঠেছে, ২০২১ সালের ১ এপ্রিল একটি হেডম্যানের প্যাডের মাধ্যমে ঘেরাও প্রাংসা কারবারিকে অব্যাহতি নোটিস দেন  ৩৪৯নং ঘেড়াও মৌজার হেডম্যান মংশৈনু মারমা। তার ওই প্যাডের উল্লেখ করা হয়- আপনি ঘেরাউ প্রাংসাপাড়াতে সুদীর্ঘ বছর ধরে পাড়ার কারবারির দায়িত্বে নিয়োজিত আছেন। আপনি একজন পাড়া প্রতিনিধি হিসেবে নিজ কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে পালন করেননি, যার জন্য পাড়াবাসী আমাকে ও আদালতে আপনার বিরুদ্ধে অভিযোগ আবেদন করেছেন। আপনি আপনার দলবল নিয়ে রিজার্ভ বন হতে বাঁশ, গাছ কর্তন করে বিক্রয় করেন। আপনি একজন ক্রিমিনাল টাইপের মানুষ। বিভিন্ন ধরনের ফৌজদারি কাজকর্মে লিপ্ত ও জড়িত আছেন। ইহা আইনে জঘন্য অপরাধ। আপনাকে কারবারি পদ থেকে অব্যাহতি দেয়া হলো।

এদিকে একই  তারিখের অংশৈহ্লা খিয়াং নামের একই গ্রামের বাসিন্দাকে কারবারি পদে দায়িত্ব দেন হেডম্যান। এলাকাবাসীর অভিযোগ ও জেলা প্রশাসক কিংবা রাজার বাহাদুর কোন নোটিশ ছাড়া কিভাবে একজন কারবারিকে অব্যাহতি দিয়ে নতুন কারবারিকে দায়িত্ব দিয়েছেন এমন কাজকর্ম দেখে হতবাক ওই গ্রাম বাসিন্দাদের। এছাড়াও তার কাছে  কোন  অভিযোগ পত্র ও দাখিল করেননি ওই এলাকার বাসিন্দারা। 

অন্যদিকে ২৬-৯-২০২১ সালে ওই গ্রামের কারবারি সনদ পত্রের জন্য বোমাং রাজার বাহাদুর বরাবর আবেদন করে  অংশৈহ্লা খিয়াং। সেখানে ২৪ টি পরিবারের বসবাস করেছেন বলে উল্লেখ করেছেন তিনি। কিন্তু সেখানে গ্রমের মানুষের বসবাস ১৭টি পরিবার। তবে তার এই আবেদনের রাজার কোন স্বাক্ষর দেখা যায়নি। শুধু ওই মৌজার হেডম্যান মংশৈ নু মারমা স্বাক্ষর ও সুপারিশ লেখা ছাড়া আর কোন কিছু দেখা মেলেনি।

স্থানীয়রা জানিয়েছেন, কয়েক বছর আগে হেডম্যান পাথর ব্যবসা করতে্ন। খাল থেকে পাথর তুলে বিভিন্ন স্থানে পাচার করত। সেই পাথর তোলার কারণের খালের পানি ও শুকিয়ে গেছে। শুধু পাথর নন রিজার্ভ ফরেষ্ট থেকে অবৈধ ভাবে গাছ কেটে বিক্রি করতেন তিনি। সব কিছু শেষে যখন তিনি ঘেরাও প্রাংসা পাড়াতে জমি বিক্রি করতে যান তখনি বাধা প্রদান ও প্রতিবাদ করেছিলেন ওই গ্রামের কারবারি থোয়াই অং প্রু খিয়াং। সেদিন পর থেকে এসব অবৈধ কাজ না করার জন্য ও কারবারি কাছে ক্ষমা চেয়েছিলেন হেডম্যান। কিন্তু সে ক্ষোভের দিন পর দিন কারবারিকে পরিবর্তন করা দফায় দফায় চেষ্টা চালিয়ে ছিলেন তিনি। কিন্তু কোন কারণ ও এলাকাবাসীর অভিযোগ ছাড়া সুযোগে অব্যাহতি দেন তিনি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন গ্রামবাসীর অজান্তের পুরানো কারবারিকে বহিস্কার করে নতুন কারবারি নিয়োগ করেছেন।  নতুন কারবারিকে নিয়োগের ব্যাপারের না মানলে জায়গা দেয়া হবে নাহ। এমনকি এলাকাবসীদের নানান ভয়ভীতি দেখিয়ে হেডম্যান নিজের রাজত্ব চালাচ্ছেন বলে অভিযোগ ওই এলাকার বাসিন্দাদের। এছাড়াও বহিরাগত ৩৪১ নং মৌজার কেরিং খিয়াং,মানিক খিয়াং,লালমিথাং বম সহ বেশ কয়েকজনকে নিজের মৌজার হেডম্যনের সনদ পত্র দিয়ে  ৩৪৯নং ঘেড়াও মৌজার প্রবেশ করান হেডম্যান।

ভুক্তভুগী ঘেরাও প্রাংসা পাড়া গ্রাম প্রধান (কারবারি) থোয়াই অং প্রু খিয়াং বলেন, আমি বিগত ১৮ বছর ধরে গ্রাম প্রধান (কারবারি) দায়িত্ব পালন করে এসেছি। আমার এলাকার ১৬ টি পরিবারের বসবাস। আমার নামের হেডম্যানের কাছে কোন অভিযোগ  করেননি এলাকাবাসীর। হেডম্যানের বিভিন্ন অবৈধ কাজের প্রতিবাদ করার কারণের আমাকে কারবারি থেকে অব্যাহতি দিয়েছে।

তিনি আরো বলেন, কয়েক বছর আগে হেডম্যান পাথর উত্তোলন, রিজার্ভ ফরেষ্ট থেকে গাছ কাটাসহ বিভিন্ন অবৈধ কাজ করতেন। আমি চুপ ছিলাম। কিন্তু যখন অবৈধ ভাবে খাস জায়গা বিক্রি করতে যাচ্ছিল তখন আমি বাধা দিয়েছিলাম। সেটি পর থেকে আমার নামে বদনাম সহ কারবারি দায়িত্ব পদ থেকে অব্যহতি দিয়েছে। শুধু তাই নই আমার কারবারি বেতন ভাতা তিনি বন্ধ করে রেখেছেন। আমাকে কারবারি পদ থেকে অব্যাহতি দিলে বোমাং সার্কেল কিংবা জেলা প্রশাসক দিবে হেডম্যানের দেওয়ার কোন আইন নাই। আমি এর বিচার সঠিক চাই।

ওই এলাকার পাড়াবাসী রেবিকা খিয়াং বলেন, হেডম্যান আমার জায়গাটিকে জোড়পুর্বকভাবে চহ্লামং কাছে বিক্রি করে দিয়েছে।চেসথুই কিয়াং বলেন,  অন্যের মৌজা থেকে এসে আমার জায়গায় বহিরাগত কেরি খিয়াংকে হেডম্যানের রিপোর্ট দিয়েছে। সে এখন আমার জায়গায় দখল করে আছে। ৩৪৯ নং ঘেড়াও মৌজার  হেডম্যান মংশৈনু মারমা সাথে যোগাযোগ করা হলে তিনি কারবারি অব্যাহতির বিষয়টি সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, কারবারি গ্রামের মানুষকে অত্যাচার করত। বিভিন্ন জায়গা গাছ বিক্রি করত। পাড়াবাসী অভিযোগের কারনের তাকে অব্যাহতি দিয়েছি।

কারবারিকে অব্যাহতি দেওয়ার হেডম্যানের আইন আছে কিনা সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইন আছে নাকি নাই সেটা আমি জানিনাহ। আমি আমার কাজ করেছি এলাকাবাসির অভিযোগ প্রেক্ষিতে।

রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান মেহ্লা অং মারমা বলেন, গ্রামের মানুষের কোন লিখিত অভিযোগ ছাড়া ওই এলাকার কারবারিকে অব্যাহতি দেওয়ার হেডম্যানের কোন আইন নাই। যদি অব্যাহতি দেওয়া হয় তাহলে বোমাং সার্কেল চীফ কিংবা জেলা প্রশাসক মহোদয় পারবেন। এবং এটি খুব অন্যায়।

এব্যাপারে রোয়াংছড়ির নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমি খতিয়ে দেখছি। এবং পুরানো কারবারিকে অফিসে পাঠানোর জন্য বলেন এই কর্মকর্তা। 

বান্দরবান বোমাং সার্কেল চীফ অফিস কার্যালয়ের হেকক্রাক সহকারী সচিব অংজাই উ খিয়াং জানান, ভুক্তভুগী গ্রাম প্রধান রাজার অফিসে এসে কাগজপত্র জমা দিয়ে গেছেন। এবং বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে কারবারিকে অব্যাহতি দেওয়ার হেডম্যানের কোন আইন নাই বলে জানান তিনি।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ