ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ইউরোপের ২য় প্রাচীনতম হাঙ্গেরির পেইচ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ পেয়েছেন ইয়ানুর আরাফাত


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ২:৫৩
 ইউরোপের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় হাঙ্গেরির ‘ইউনিভার্সিটি অব পেইচ’। ১৩৬৭ সালে যাত্রা শুরু করা এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ব্যবসা এবং অর্থনীতি অনুষদে পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পেয়েছে বাংলাদেশের ইয়ানুর আরাফাত হোসাইন (২৬)। 
 
মাত্র ২৬ বছর বয়সে বাংলাদেশ ও হাঙ্গেরি সরকারের জি টু জি প্রোগ্রামের আওতায় ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২২-২৩’ এর আওতায় ইয়ানুর এই সুযোগ পেয়েছেন। বাংলাদেশ এবং হাঙ্গেরি দুটো দেশ থেকেই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন মেধাবী ছাত্র ইয়ানুর। তিনি বীর মুক্তিযোদ্ধা মো. আরব হোসেনের ছেলে।
 
ইয়ানুর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) থেকে এমবিএ সম্পন্ন করার পরই  ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২২-২৩’ বৃত্তির জন্য আবেদন করেছিলেন তিনি। এরপর উভয় দেশে থেকেই ইয়ানুর বৃত্তির জন্য নির্বাচিত হন। 
 
জানা গেছে, এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হয়েছে। এ ছাড়া আবাসন খরচ, স্বাস্থ্যবীমা ও উপবৃত্তিসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। ৪ বছর মেয়াদের পিএইচডির জন্য ইয়ানুর বাংলাদেশি টাকায় প্রায় ৫০ হাজার টাকা মাসিক বৃত্তি পাবেন।
 
২০১৩ সাল থেকে ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’ দিয়ে আসছে হাঙ্গেরি সরকার। তবে বাংলাদেশি শিক্ষার্থীরা ২০১৯ সাল থেকে আবেদন করছেন।ইউরোপের ২য় প্রাচীনতম হাঙ্গেরির পেইচ বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ পেয়ে ইয়ানুর নিজেকে ভাগ্যবান মনে করেছেন ও  দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন।

এমএসএম / জামান

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা