নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি বন্ধ, আতঙ্ক কমেছে স্থানীয়দের
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির গোলাগুলি বন্ধ হয়েছে। এতে ঘুমধুমের তুমব্রু এলাকার বাসিন্দাদের আতঙ্ক কমেছে। রোববার থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে দুপুরে একটি হেলিকপ্টারকে সীমান্তের ওপারে টহল দিতে দেখেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় জানিয়েছেন, এতদিন তারা আতঙ্কে ছিলেন। রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোলাগুলির শব্দ শোনা যায়নি। এজন্য তাদের আতঙ্ক কেটে গেছে। এখন পরিস্থিতি অনেকটা শান্ত । তথ্যটি নিশ্চিত করেছেন ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
ঘুমধুম এলাকার বাসিন্দা আবদুল হক ও নুরুল ইসলাম জানান, কয়েক দিন ধরে হেলিকপ্টার থেকে গোলাগুলির শব্দে তাদের ভয়ে দিন-রাত কেটেছে। সীমান্তের এপারে মর্টারশেল পড়ায় আরো বেশি আতঙ্কগ্রস্ত ছিলেন তারা। এখন আতঙ্ক কেটে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে তাদের।
এদিকে, গত ৩ সেপ্টেম্বর রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং ২টি ফাইটিং হেলিকপ্টার আগমন করে। ওই সময় যুদ্ধবিমান থেকে আনুমানিক ৮ থেকে ১০টি গোলা ফায়ার করা হয় এবং হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০-৩৫টি ফায়ার করতে দেখা যায়।
এর আগে গত ২৮ আগস্ট দুপুরে মিয়ানমারের দিক থেকে ছোড়া দুটি মর্টারশেল বাংলাদেশ অংশে এসে পড়েছিল। তবে সেগুলো অবিস্ফোরিত হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। পরে সেনাবাহিনীর সদস্যরা শেলগুলো নিষ্ক্রিয় করেন।
নাইক্ষ্যংছড়ির স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, গতকাল থেকে তেমন কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি সীমান্ত এলাকায়।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, প্রায় ১০-১২ দিন ধরে সীমান্তের ওপারে গোলাগুলি চলছিল। প্রায় প্রতিদিন গোলাগুলির শব্দ শোনা গেলেও রোববার সকাল থেকে শোনা যায়নি। তবে দুপুরে একটি হেলিকপ্টারকে টহল দিতে দেখেছি আমরা। বর্তমানে ঘুমধুম এলাকার বাসিন্দাদের আতঙ্ক কেটে গেছে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied