ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

আমতলীর মেয়র মতিয়ার রহমানের মায়ের ‍ইন্তেকাল


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ১০:২

আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমানের মা মোসাম্মাৎ আমেনা বেগম (৯০) গত রোববার সন্ধ্যায় ব্রেন স্ট্রোক করে আমতলীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার (৫ জুলাই) সকালে আমতলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে মরহুমার মৃতদেহ কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, বরগুনা জেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম ছরোয়ার ফোরকান, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী পৌরসভার সাবেক মেয়র মো. নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস  সোবহান লিটন, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জসিম উদ্দিন সিকদার প্রমুখ।

এমএসএম / জামান

কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি

কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে

রৌমারীতে ৭দিন পর নৈষ্য প্রহরীর বিরুদ্ধে অভিযোগ দিলেন প্রধান শিক্ষক

ত্রিশালে সোয়া দুই কোটি টাকার সড়কের কার্পেটিংয়ে অনিয়ম, হাত দিলেই উঠছে পিচ

চাঁপাইনবাবগঞ্জে মশা নিয়ন্ত্রণে ব্যর্থ প্রশাসন

রাজারহাটে ইজিবাইকের চার্জার লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি শ্রমিক ফেডারেশনের

রায়গঞ্জে পাঁচ পিস ইয়াবাসহ কথিত মানবাধিকারকর্মী ও কবিরাজ গ্রেপ্তার

রশি ধরে টান দিতে বিস্ফোরিত হলো পটকা জাতীয় বস্তু ! এলাকায় আতঙ্ক

কু‌ড়িগ্রা‌মে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু

সুধারামে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

টাঙ্গাইলে এলজিইডি 'র ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

কোনাবাড়ীতে বিল্ডিং কোড অমান্য করে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ