ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ৪:২৭
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পশ্চিমচাল ইসলামিয়া কামিল মাদ্রাসায় অধ্যয়নরত নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের জন্য  অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় বারশত ইউনিয়নের চেয়ারম্যান এমএ কাইয়ূম শাহর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
 
সমাবেশে প্রধান আলোচক ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মো. আবদুল মোতালেব।
 
সমাবেশে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মৌলানা আবুল কাশেম, সহ-অধ্যাপক আবদুর শুক্কুর, অভিভাবক সদস্যদের মধ্যে গোলাম মোহাম্মদ, মো. কামরুজ্জামান, মো. কামাল হোসেন, মৌ. আবু হানিফসহ মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অভিভাবকবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
 
বক্তারা বলেন, আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ, ও অভিযোগসমূহ ভবিষ্যতে স্কুলের শিক্ষার মনোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা