ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর লাউকাঠি নদীর নাব্যতা পরিদর্শন করেছেন জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৫-৯-২০২২ বিকাল ৫:৩২

জাতীয় নদী রক্ষা কমিশন এর চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, সিএস ম্যাপ অনুযায়ী পটুয়াখালীর দখলকৃত নদী ও খালগুলোকে উন্মুক্ত করা হবে। হাইকোর্টের রায় আছে নদী, খাল, জলাভূমি এগুলো জীবন্ত স্বত্ব।  এগুলো হচ্ছে আইনি ব্যাক্তি। তাই এর প্রবাহিত হওয়া, দুষন মুক্ত ও দখল মুক্ত থাকা সহ বেশ কিছু অধিকার রয়েছে। আমরা বিভিন্নভাবে এসব জলাধারের উপর যে অত্যাচার চালাই তা রোধে কাজ করছে নদী রক্ষা কমিশনসহ বেশ কিছু দেশী বিদেশী সংগঠন। সোমবার সকালে  পটুয়াখালীর লাউকাঠি নদীর দখল, দুষন ও নাব্যতা পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি। তিনি আরে বলেন, যখন আমরা দেখি আইনকে তোয়াক্কা না করে খাল ও নদী ভরাট করে এগুলোকে মেরে ফেলা হচ্ছে তখন আমরা সেখানে উপস্থিত হই। তেমনি পটুয়াখালীর লাউকাঠি নদী, বহালগাছিয়া নদী ও সুতাখালী খাল সহ আমাদের কাছে তথ্য আছে তদন্ত চলছে। আমরা সরেজমিন পরিদর্শন করছি। আমরা এগুলো দখল মুক্ত করবো।  এসময় পরিবেশবিদ এনামুল হক, জাতীয় নদী রক্ষা কমিশন এর উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. খ. ম. কবিরুল ইসলাম, পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান এর একান্ত সচিব মু. বিল্লাল হোসেন খান, জাতীয় নদী রক্ষা কমিশন এর সহকারী পরিচালক (জিও টেকনিক্যাল) মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) আরশাফুল হক, সহকারী প্রধান (পরিবেশ ও প্রতিবেদক) সাকিব মাহমুদ, জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান এর ব্যক্তিগত সহকারী মেহেদী হাসান সহ পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে রবিবার রাতে সার্কিট হাউজের সভাকক্ষে পটুয়াখালী প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান