ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

লালমনিরহাট জেলা যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৫-৯-২০২২ বিকাল ৫:৩৫
জাতীয়তাবাদী যুবদল লালমনিরহাট জেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
 
প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, শেখ হাসিনা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন না। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই তিনি দেশে ফিরেছিলেন। ভোটচোর করে ক্ষমতায় এসে এখন উন্নয়নের কথা বলে তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে কোনঠাসা করে রেখেছে দেশের মানুষকে। তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশের অর্থনৈতিক মুক্তি দিতেন পারেননি। যেভাবে সার ও ডিজেলের দাম বাড়িয়ে দিয়েছেন। তাতে কৃষকের উৎপাদন খরচ উঠে না। আগামীতে কৃষক ধান চাষ বন্ধ করে দেবে। এছাড়াও তিনি সরকারের নানামুখী সমালোচনা করে বক্তব্য দেন।
 
এসময় সম্মেলনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক বিএনপি কেন্দ্রীয় কমিটি (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না। বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সহ সভাপতি মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান মিঠুলের সভাপতিত্বে আরো বক্তব্য  দেন, জেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ।
 
এরআগে আগে সম্মেলন উপলক্ষে জেলা যুবদলের এক বর্ণাঢ্য র্যালী জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সম্মেলন কেন্দ্র জেলা পরিষদ অডিটোরিয়ামে পৌঁছে শেষ হয় এবং আলোচনা সভা শুরু হয়।
 
আলোচনা শেষে যুবদলের তৃণমূল নেতাকর্মীদের সমর্থনে জেলা যুবদলের নেতা নির্বাচনের কথা রয়েছে।যুবদলের এই সম্মেলনের র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন ইউনিটের বিভিন্ন স্তরের প্রায় ৫ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি