ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

আদালত ও প্রসিকিউশনের যৌথ প্রচেষ্টায়ই কমাতে পারে মামলা জট


সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো  photo সেলিম চৌধুরী , চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-৯-২০২২ রাত ১০:২১
আদালত ও প্রসিকিউশন এক সাথে কাজ করলে কমে আসবে মামলার জট, জনগণের ন্যায় বিচার পাপ্যতা  সহজ হবে। কোন মামলায় সাক্ষী উপস্থিত হলে অবশ্যই আদালতে সাক্ষীকে উপস্থাপন করতে হবে, যাতে আদালত সাক্ষী এসে স্বাক্ষী না দিয়ে ফেরত না যায়। যথাযথ স্বাক্ষীর  অভাবে মামলা বিচারে দীর্ঘসূত্রিতা তৈরি হয় এ ব্যাপারে প্রসিকিউশন কে সর্তক থাকতে হবে। 
৫ আগস্ট সোমবার চট্টগ্রাম পাবলিক প্রসিকিউটর সংস্কারকৃত অফিস  উদ্ভোদন শেষে জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত  এক সভায়  কথা গুলো বলেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা। 
 এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট কামরুন্নাহার রুমি বাংলাদেশ বার কাউন্সিল সদস্য  বদরুল আনোয়ার, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দীন, সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল,  আনোয়ারুল কবির, জিপি নজমুল আহসান আলমগীর , মহানগর পিপি ফখরুদ্দীন, 
সাবেক সেক্রেটারি  আবদুর রশিদ, ও  জেলা আদালতে কর্মরত সরকারি আইন কর্মকর্তাবৃন্দ।
চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট কামরুন্নাহার রুমি বলেন, সরকারের আন্তরিক প্রচেষ্টায় বিচার বিভাগকে  আধুনিকায়ন করা হয়েছে তার সাথে তাল মিলিয়ে প্রসিকিউশন অফিস যে আধুনিক করা হয়েছে তার জন্য জেলা পাবলিক প্রসিকিউটর ধন্যবাদ জানান, 
এসময় জেলা পাবলিক প্রসিকিউটর শেখ ইফতেখার সাইমুল চৌধুরী  রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনায় বিজ্ঞ আইনজীবীদের সহযোগিতা চান, তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে প্রসিকিউশন কে ঢেলে সাজানোর চেষ্টা করে চলছি যাতে আদালত এসে কোন বিচার প্রার্থী হয়রানির শিকার না হয়। এ সময় সরকারী আইন কর্মকর্তাদের মাঝে সরকারি লোগো সমৃদ্ধ পরিচয় পত্র ও চেয়ার কভার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ