ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

কুলাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ৩:৩৩
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুজন এবং ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার হাজীপুর ও রাউৎগাঁও ইউনিয়ন এলাকায় পুলিশের দুটি পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
 
গ্রেপ্তারকৃতরা হলো- শ্রীমঙ্গল থানার জঙ্গলবাড়ী চা বাগানের মধু তাঁতীর ছেলে যতন তাঁতী (২৬), একই থানার বওলাছড়া চা বাগানের মৃত রঞ্জিত কর্মকারের ছেলে জিতেন কর্মকার (২৫) এবং কুমিল্লার রসুলপুর গ্রামের আব্দুর রহিম সর্দারের ছেলে মো. আবু তাহের (৪৫)।
 
পুলিশ জানায়, সোমবার রাতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সার্বিক দিকনির্দেশনায় কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে উপজেলার হাজীপুর ও রাউৎগাঁও ইউনিয়ন এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে থানার এএসআই মো. রুমান মিয়া সঙ্গীয় ফোর্সসহ হাজীপুরের কটারকোনা বাজার এলাকা থেকে যতন ও জিতেনকে গাঁজাসহ গ্রেপ্তার করেন। অপর অভিযানে এসআই মো. হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ রাউৎগাঁওয়ের কৌলা এলাকা থেকে আবু তাহেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএসএম / জামান

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শুধু ভালো ফলাফল, জিপিএ-৫ বা বৃত্তি অর্জনের মাধ্যমে শিক্ষার মান নির্ধারণ করা যায় না- ডিসি সাইফুর রহমান

পেকুয়া পৌরসভার প্রধান সড়কে আবর্জনার স্তূপ

ধুনটে ১১ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার

জয়পুরহাটে যুবদলের ৭ দিনব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় সার বিতরণে অনিয়মের অভিযোগ কৃষি কর্মকর্তার বিরুদ্ধে

সাগর-রুনি হত্যার বিচার ও অব্যহত গুম-খুন-হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাবের মানববন্ধন

নেত্রকোণার কেন্দুয়ায় মাংস বিক্রেতার দোকানের লাইসেন্স নবায়ন না থাকায় নগদ অর্থদণ্ড

নুসরাত হত্যা মামলায় খালাস, কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

গ্রিন সিটির স্বপ্নে সিডিএ চেয়ারম্যান বেলায়েত হোসেনের সাহসী পথচলা

নেত্রকোণার মদনে নির্মাণাধীন ছাত্রীনিবাসে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু