দুর্গাপুরে বজ্রপাতে আইডিয়াল স্কুলের ভবনে ফাটল
নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে বৃষ্টির পাশপাশি একপর্যায়ে ব্যাপক বজ্রপাত শুরু হয়। এ সময় ওই ভবনে বজ্রপাত হলে বিদ্যালয়ের বেশকিছু অংশে ফাটলের সৃষ্টি হয়।
এছাড়া বজ্রপাতে বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং তিনতলা স্কুল ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেখা দেয়ার পাশাপাশি কম্পিউটার, বিদ্যুৎ মিটার, ওয়্যারিং, পানির মোটর নষ্ট হয়ে যায়। এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন বিদ্যালয় পরিদর্শন করেছেন।
স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম জানান, রাতে বজ্রপাতের সময় স্কুলের নৈশপ্রহরী প্রায় ৩ ঘণ্টা অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করি। পরে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন