ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় হতদরিদ্র পরিবারকে গৃহ নির্মাণ করে দিল প্রজন্ম ঐক্য সংস্থা


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ৪:২০
অসহায় ও দরিদ্র মানুষষের পাশে থেকে এবং স্বনির্ভর হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন প্রজন্ম ঐক্য সংস্থা । সুবিধাবঞ্চিত মানুষকে হাসি ফোটানোর প্রয়াসে প্রজন্ম ঐক্য সংস্থার  গৃহ নির্মাণ প্রকল্প মনকুঠরী-১। এই প্রকল্পের আওতায় সোমবার (৫ সেপ্টেম্বর) বরুমছড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের অসহায় ছালেহ আহমদের জায়গায় তৈরি করে দিয়ে গৃহটি হস্তান্তর করা হয়।
 
ছালেহ আহমেদ পেশায় মেকানিক হলেও বার্ধক্য জনিত কারনে শারীরিক অবস্থাটাও সংকীর্ণ। পরিবারে স্ত্রী আর ২ ছেলে  নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন।
 
গৃহ হস্তান্তর করার সময় সংগঠনের সভাপতি আলী আরমান  বলেন, মনকুঠরী প্রকল্পটি একটি পরিবারে হাসি ফোটাবে।এই প্রকল্পের মাধ্যমে প্রজন্ম ঐক্য সংস্থা চেষ্টা করবে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষকে স্বাবলম্বী করতে এবং অসহায় মানুষের পাশে সব সময় মানবতার সেবায় এগিয়ে আসবে। মানুষের আকাঙ্ক্ষা সর্বদা আড়ম্বর জীবনযাপন। কিন্তু,ছালেহা আহমদ চাচার ঘরের অবকাঠামো ছবিতে পরিলক্ষিত। কি করুন অবস্থা, রোদ, ঝড়-বৃষ্টিতে তাদের মাথা গোঁজার ঠাঁই হওয়ার মতো পরিস্থিতিও ছিল না সেই ঘরে। বর্ষার ভরা মৌসুমে জরাজীর্ণ পানিতে ডুবে গিয়ে মাটির দেয়ালের ঘরটি হয়ে যেত স্যাঁতস্যাঁতে।
 
তিনি আরো বলেন, হ্যাঁ, এটাও জীবন। তবে অন্য দশজনের মতো সাধারণ বসবাসের যোগ্য নয়। তাই আমরা প্রজন্ম ঐক্য সংস্থার  উদ্যোগে এই পরিবারের জন্য জীবনমান উন্নয়নে গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় মনকুঠরী-১ ঘর নির্মাণ করে দেয়ার সিদ্ধান্ত নেই।
 
গৃহ নির্মাণ হস্তান্তর কার্যক্রমে উপস্থিত ছিলেন- প্রজন্ম ঐক্য সংস্থা'র সাধারণ সম্পাদক এসএম ফরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেকাব উদ্দিন, প্রচার সম্পাদক ইমতিয়াজ উদ্দিন খোকন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহবুব আলি অপুসহ  সিনিয়র সদস্য মামুন নুর, সিনিয়র সদস্য সাকিব আরফাত নয়ন, সিনিয়র সদস্য হায়দার আলী, নিজামুল ইসলাম, আরিফুল হাসান, এনায়েত আলী সবুজ, ইকবাল হোসেন রিমন, ওয়াজেদ প্রমুখ।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা