ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে সীমান্তে আবারো গুলিবর্ষণ, আতঙ্কে এলাকাবাসী


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২২ দুপুর ৪:২০
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে আবারো মিয়ানমার ও স্বাধীনতাকামী আরাকান রাজ্যের সেনাবাহিনীর মাঝে গুলিবর্ষণ শুরু হয়েছে। এতে এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের গুলিবর্ষণের ঘটনাটি নিশ্চিত করেছেন ধুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।
 
তিনি জানিয়েছেন, কয়েক দিন গোলাগুলির পর গেল দুদিন কোনো গুলির শব্দ শোনা যায়নি। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক কিছুটা কমে যায়। তবে আকাশে যুদ্ধবিমান দেখা গেছে।
 
তিনি আরো জানান, পুনরায় আজ সকাল থেকে সীমান্তঘেঁষে মিয়ানমারে গোলাগুলি শুরু হয়েছে। ফলে আবারো স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কেউ কেউ ওই এলাকা ছেড়ে শহরের আশপাশে আশ্রয় নিয়েছেন। 
 
স্থানীয়রা জানিয়েছেন, গত দুদিন সীমান্ত থেকে কোনো গুলিবর্ষণের শব্দ শোনা যায়নি। এতে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় আতঙ্ক কমেছিল স্থানীয়দের। কিন্তু আজ সকাল থেকে সীমান্তঘেঁষে ফের গোলাগুলি শুরু করেছে মিয়ানমার অভ্যন্তরে। এর ফলে ফের আতঙ্ক বিরাজ করছে স্থানীদের মাঝে। এছাড়াও সীমান্তঘেঁষে যারা বসবাস করছেন তারাও গোলাগুলির ভয়ে নাইক্ষ্যংছড়ি শহরের দিকে ছুটঠেন। শুধু তাই নয়, সীমান্তে থাকা বসবাসকারীরা চাষাকৃত জুম চাষ ও বিভিন্ন ফলফলাদির কাজ করতে যেতে পারছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। 
 
জানা গেছে, ধুমধুম ইউনিয়নের তুমব্রু বাজারের কোনারপাড়া এবং মিয়ানমারের ‘খা মং সেক’ পাহাড়ের মাঝখানের জায়গাটুকু নোম্যান্সল্যান্ড। এখানে (শূন্যরেখা) আশ্রয়শিবির গড়ে তুলে পাঁচ বছর ধরে বাস করছেন রাখাইন রাজ্য থেকে বিতাড়িত ৬২১টি পরিবারের ৪ হাজার ২০০ জনের বেশি রোহিঙ্গা। সেখানে বসবাসরত রোহিঙ্গারা ওপারে বিকট গুলির শব্দ শুনে ভয়ে কাজে যেতে পারছেন না। তাদের পাহাড়ের জুমের ফসফলাদি ও বাগান রয়েছে। সেগুলো কাটা তো দূরের কথা, গুলির ভয়ে দিন-রাত পার করছেন ওই এলাকার বসবাসকারীরা।
 
ধুমধুম ইউপি সদস্য বাবুল তংচগ্যা জানান, দুই সপ্তাহ ধরে মিয়ানমারের ওপারে গুলিবর্ষণের পর দুদিন সীমান্ত থেকে গুলির শব্দ আসেনি। কিন্তু সকাল থেকে আবারো গুলির শব্দ শোনা যাচ্ছে। বিশেষ করে রেজু আমতলী সীমান্তের কাছাকাছি  ওয়ালিডং পাহাড়ের বেশি গুলি হচ্ছে। সীমান্তসংলগ্ন যারা জুম কিংবা ফলমূল চাষ করছেন, তারা ভয়ে যেতে পারছেন না।
 
এদিকে,  গত ২৮ আগস্ট দুপুরে মিয়ানমারের দিক থেকে ছোড়া দুটি মর্টারশেল বাংলাদেশ অংশে এসে পড়েছিল। তবে সেগুলো অবিস্ফোরিত হওয়ায় এতে হতাহতের ঘটনা ঘটেনি। পরে সেনাবাহিনীর সদস্যরা শেলগুলো নিষ্ক্রিয় করেন।  ৩ সেপ্টেম্বর রেজু আমতলী বিজিবি বিওপি আওতাধীন সীমান্ত পিলার ৪০-৪১-এর মাঝামাঝি মিয়ানমার সেনাবাহিনীর ২টি যুদ্ধবিমান এবং ২টি ফাইটিং হেলিকপ্টার আগমন করে। ওই সময় যুদ্ধবিমান থেকে আনুমানিক  ৮ থেকে ১০ টি গোলা ফায়ার কররা হয় এবং  হেলিকপ্টার থেকেও আনুমানিক ৩০ থেকে ৩৫ টি  ফায়ার করতে দেখা যায়।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ