লালমোহনে ২৯ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস
ভোলার লালমোহনে ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছে র্যাব, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। মৎস্যসম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে জেলা মৎস্য অফিসের উদ্যোগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ধলী গৌরনগর ইউনিয়নের মঙ্গল সিকদার এলাকার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় প্রায় কোটি টাকা মূল্যের ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ করা হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালকের নেতৃত্বে র্যাব, পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে জব্দকৃত এসব জাল মঙ্গল সিকদারের বাতিরখাল এলাকায় আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার জানান, এসব পাই জালে ছোট-বড় সব প্রজাতির মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকার (ছোট ইলিশ) বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ্য ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান