নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে তালা, কর্মচারীরা অবরুদ্ধ
শতভাগ শিক্ষার্থীর আবাসিক সুবিধা নিশ্চিতকরণসহ ছয় দফা দাবিতে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে সকাল থেকে অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ সমাবেশ ও ক্লাস বর্জন করেন।
দশম ব্যাচের শিক্ষার্থী নূর মোহাম্মাদ নাঈম বলেন, আমরা প্রতিষ্ঠান থেকে যে অধিকারগুলো পাওয়ার কথা তা পাচ্ছি না। এজন্য আজ মূলত আমরা ছয় দফা দাবি নিয়ে একত্রিত হয়েছি। দাবিগুলো হলো- হোস্টেল-ডাইনিংয়ে ফ্যান, লাইট, চেয়ার, টেবিল সংকট; হোস্টেলে পানির মোটর ও ট্যাংক সমস্যা; কর্মচারীদের দায়িত্বহীন আচরণ, যার কারণে প্রত্যেক ব্যাচের ক্লাস ব্যাহত হয়; হোস্টেলের চারপাশ অপরিষ্কার; লাইব্রেরিতে পড়ার পরিবশে নেই, একই সঙ্গে লাইব্রেরিতে পর্যাপ্ত বই না থাকা’ টেবিল, ফ্যান, লাইট ও লাইন সংকট; ওয়াশরুমে ট্যাপ, স্ট্যান্ড, স্যানিটারিসামগ্রী এবং পানি নিষ্কাশন ব্যবস্থা অপর্যাপ্ত এবং এ সকল সমস্যার দ্রুত সমাধান করা।
পঞ্চম বর্ষের শিক্ষার্থী কাইছি আজমি রিদন বলেন, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে নিজস্ব হাসপাতাল না থাকা, পানি না থাকা, ডেঙ্গু মশা নিবারণ না করা, হোস্টেলে ডাইনিং ও ফ্রেন্ড রাইট শেয়ার টেবিল ক্রোকারিজসামগ্রী সংকট, হোস্টেলের পানির ফিল্টার এবং ট্যাংক সমস্যা, প্রত্যেক ক্লাস হোস্টেলের চারপাশ পরিষ্কারসহ ৬ দফা দাবিতে ছাত্র ও ছাত্রীদের বিক্ষোভ সমাবেশ ও ক্লাস বর্জন চলছে। আজ সকাল ৯টা থেকে ক্যাম্পাসে ৩৫০ জন ছাত্র-ছাত্রী ক্লাশ বর্জন করে এ আন্দোলন শুরু করেন। একই সঙ্গে সকাল থেকে অভিযুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারীদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়েছে। অবিলম্বে দাবিগুলো মেনে নিয়ে আজকের মধ্যে কাজ শুরু করতে হবে। তারা যতক্ষণ পর্যন্ত কাজ শুরু না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। দাবি মেনে নিয়ে কাজ শুরু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
তারা বলেন, অধ্যক্ষ মুখে মুখে দাবি মেনে নিলেও কোনো কাজ করেন না। আমরা আগেও অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাইনি।
একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবির কথা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুস সালাম নিকট তুলে ধরেন। এদিকে, দাবিগুলোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক এখনো কোনো বক্তব্য দেয়নি কর্তৃপক্ষ।
নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুস সালাম প্রধান ফটকে তালা দেয়ার অভিযাগ নাকচ করে দিয়ে বলেন, শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো শুনেছি। আলোচনা করে দাবিগুলো সমাধান করা হবে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন