জনগণ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমেছে, ফুলছড়ির বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতৃবৃন্দ
জ্বালানি তেলসহ সকল দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির ডাকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক (একাদশ সংসদের বিএনপির প্রার্থী) ফারুক আলম সরকারের নেতৃত্বে মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে নাপিতের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়ের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু।
বিশেষ অতিথি ছিলেন- বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাদুন্নবী টিটুল, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক ফারুক আলম সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ, বিএনপি নেতা আবুল কাশেম ভূইয়া, শফিকুল করিম দোলন, হাবিবুর রহমান হবি, ফুলছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সিদ্দিক লিংকন, সদস্য সচিব শাহরিয়ার কবির পাভেল, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমাস হোসাইন, সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটন, ইমাম হাসান আলাল, ইকবাল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের সম্পদ লুটপাট করে আজ তাদের মন্ত্রীরা আবোল তাবোল বকছে। তেল সহ নিত্য পণ্যের দাম বাড়িয়ে তারা জনগনের সাথে জুলুম করছে। মানুষ অতিষ্ট হয়ে আজ রাস্তায় নেমেছে। বাংলার মানুষ এসব জুলুম আর মেনে নেবে না। তাই সময় এসেছে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারা বলেন, দেশকে বাঁচাতে ও মানুষকে বাঁচাতে হলে সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied