ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানের দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২২ দুপুর ৪:১৫

বান্দরবানের রুমা উপজেলায় জনসংহতি সমিতি (জেএসএস) ও কুকিচিং( কেএনএফ) পাহাড়ে সশস্ত্র দুই গ্রুপের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে ১নং পাইন্দু ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলেচুপাড়া ও তংমকপাড়ার মাঝখানে এ গোলাগুলির ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।

তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, পাহাড়ে দুই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে থমথমের গুলাগুলির ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কতজন মারা গেছে বা হতাহত হয়েছে তা জানা যায়নি। কিন্তু আশপাশে এলাকায় আংতঙ্ক বিরাজ করছে। প্রশাসন এ ব্যাপারে জানে কি-না জিজ্ঞাসা করা হলে তিনি এ বিষয়ে সুদুত্তর দিতে পারেননি।

স্থানীয়রা সুত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে হঠাৎ করে আলেচুপাড়া ও তংমকপাড়ার মাঝামাঝি থেমে থেমে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া যায়। ওই গোলাগুলির ভয়ে পাড়াবাসীরা কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। ফলে আতঙ্ক বিরাজ করছে ওই গ্রামের বান্দিাদের মাঝে। তবে এখনো পর্যন্ত হতাহতে কোনো খবর পাওয়া যায়নি।

১নং ওয়ার্ডের মেম্বার মংছো মারমা বলেন, গোলাগুলি হয়েছে শুনেছি।  কিন্তু আহত কিংবা নিহত কতজন হয়েছে তা এখনো জানা যায়নি।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন,  দুই গ্রুপের মধ্যে গোলাগুলি বিষয়ে শুনেছি।  দুর্গম এলাকা হওয়ার যোগাযোগ করতে সমস্যা হচ্ছে।

জামান / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ