ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ইউএস-বাংলা মেডিকেল কলেজে নবীন বরণ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৫:৪১

অত্যন্ত আনন্দ-ঘন পরিবেশ এবং ছাত্রছাত্রীদের বিপুল উংসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ০৭ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে ইউএস-বাংলা মেডিকেল কলেজের ৮ম ব্যাচের (ইউএসবিএমসি: ০৮) নবীন বরণ করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগে জেনা (অবঃ) ডাঃ মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সকল চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সংগ্রামী সম্মানিত সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এর সহ সভাপতি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া।

প্রধান অতিথি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ নবীন ও পুরাতন ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। তিনি মহান নেতা ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য যে সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেন তা বর্ণনা করেন। প্রধান অতিথি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে একজন আদর্শ চিকিৎসক হয়ে এদেশ কে সোনার বাংলা গড়ার
প্রত্যয়ে শিক্ষা গ্রহন ও পরবর্তী জীবনে ব্রতী হবার আহ্বান জানান। 

তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার কথা তুলে ধরে চিকিৎসা ক্ষেত্রে তার সকল অবদানের কথা স্মরন করে চিকিৎসা পেশায় আত্ম নিয়োগের জন্য সকল নবীন মেডিকেল ছাত্রছাত্রীদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া নবীন শিক্ষার্থীদের দেশের মানুষের কথা বিবেচনা করে আদর্শ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন চিকিৎসক হবার আহ্বান জানান। তিনি চিকিৎসকদের গৌরব উজ্জ্বল ইতিহাস তুলে ধরে তা থেকে শিক্ষা নিয়ে নবীন ছাত্রছাত্রী ও চিকিৎসকদের কাজ করার আহবান জানান।

অধ্যক্ষ অধ্যাপক ব্রিগে. জেনা. (অব) ডাঃ মোঃ আজিজুল ইসলাম একজন ভাল মানুষ, মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ ও চিকিৎসক হবার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান। দেশের চিকিৎসা ক্ষেত্রে ইউএস-বাংলা মেডিকেল কলেজ অনবদ্য অবদান রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপাধ্যক্ষ ডাঃ মোঃ এনায়েত করিম, এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মেহেরুন্নেসা বেগম, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ব্রিগে. জেনা. (অব) ডাঃ মোঃ আব্দুল মতিন ও ইউএস-বাংলা গ্রুপের উপদেষ্টা বিগ্রে. জেনা. সরকার মুহাম্মদ
শামসুদ্দীন (অব) ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রেষনামূলক বক্তব্য প্রদান করেন।

পূর্বাহ্নে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলেল স্বাগত জানান কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও ছাত্রছাত্রীবৃন্দ। প্রধান অতিথি, অধ্যক্ষ ও অন্যান্য সকল অতিথি ও নবীন ছাত্রছাত্রীরা বেলুন উড়িয়ে নবীন বরণ অনুষ্ঠানের সূচনা করেন। নবীন বরণ উপলক্ষে কলেজকে আকর্ষনীয় ভাবে বেলুন ও ফুল দিয়ে সাজানো হয়। আলোচনা অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রীতি / প্রীতি

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়