ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

ঝিনাইদহে যুবলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৬:৪

সরকারদলীয় সহযোগী সংগঠনের নেতা ধোয়া তুলে কোটচাঁদপুর উপজেলার নওদা গ্রামের অসহায় এক দিনমজুর কৃষকের জমি থেকে গাছ কেটে নেয়াসহ জমি হাতিয়ে নেয়ার অভিযোগ এনে এক ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করেছে। কোটচাঁদপুর পাঠাগার অডিটোরিয়ামে বুধবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনটি করেন উপজেলার নওদা গ্রামের মৃত তোফাজ্জেল দফাদারের ছেলে আইন উদ্দীন দফাদার।

সংবাদ সম্মেলনে আইন উদ্দীনের স্ত্রী মুসলিমা খাতুন, ভাই মঈন উদ্দীন, আলতাফ হোসেন ও তার স্ত্রী লিপি খাতুনসহ কোটচাঁদপুরে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আইন উদ্দীন দফাদার বলেন, বিগত ১৯৯৩ সালে আমি প্রতিবেশী আবদুর রশিদের কাছ থেকে ৫ শতক জমি ক্রয় করি। যার মৌজা-কাশিপুর, খতিয়ান নম্বর-২৭১, সাবেক দাগ নম্বর-৭৭৬৪, বর্তমান আর.এস দাগ নম্বর-১০০৯, রেজিস্ট্রি দলিল নং- ১০২০, তারিখ-২৮-০৪-১৯৯৩ সাল।তিনি বলেন, বর্তমানে ওই জমির উপর আমার বসত ভিটা রয়েছে। এরমধ্যে ২০১০ সালের দিকে তৈয়জ উদ্দিনের ছেলে কোরবান আলী ওই ক্রয়কৃত জমি তাদের বলে দাবী করে এবং ঘরবাড়ী ভেঙ্গে অন্যত্র চলে যেতে বলে। সে সময়  (আরএস) মাঠ পর্চায় তার পিতার নাম রয়েছে বলে দাবী করে। পরে খোঁজ খবর নিয়ে আমি জানতে পারি জমির অন্যান্য দলিলাদি না থাকলেও জালিয়াতির মাধ্যমে উল্লেখিত দাগের ৫শতক ও পাশের সড়ক ও জনপদের ১২শতক জমি রেকর্ড করে নিয়েছে তারা। শেষ পর্যন্ত উপায় না পেয়ে ২৪-০২-২০১০ সালে রেকর্ড সংশোধনের জন্য ঝিনাইদহ জজ আদালতে ৮ জনকে বিবাদি করে মামলা দায়ের করি। মামলাটি এখনো  চলমান রয়েছে। 

এদিকে আদালতে মামলা থাকা স্বত্তেও তৈয়জ উদ্দিনের ছেলে কোরবান আলী যুবলীগের নেতা পরিচয়ে দিতে ভয়ভীতি প্রদর্শন ছাড়াও আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। এখানেই সে খ্যান্ত নন,তারা হত্যার হুমকী দেয়াসহ বিভিন্ন ভাবে ওই জমি দখল নেয়ার পাঁয়তারা চালাচ্ছে।  ইতি মধ্যেই ওই জমি থেকে বল প্রয়োগ করে কিছু দামি গাছ কেটে নিয়ে গেছে যুবলীগ নামধারী ওই কোরবান আলী।  আমি খেটে খাওয়া দিন মুজুর কৃষক। অথচ আমরা বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করেছে। ওই সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সাংবাদিক ভাইদের কাছে তদন্ত পূর্বক প্রকৃত সত্য ঘটনা প্রকাশের দাবী জানাচ্ছি।

তিনি বলেন, কোরবান আলী দলের পরিচয় দিয়ে একের পর এক আমার বিরুদ্ধে পুলিশের কাছে মিথ্যা অভিযোগ করছেন। যে কারণে কোটচাঁদপুর থানা পুলিশের ঝামেলায় আমি কাজে যেতে পারছি না। ফলে পরিবার নিয়ে বর্তমানে আমি মানবেতর জীবনযাপন করছি।

বিষয়টি সমাধানে সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী আইন উদ্দীন।

এমএসএম / জামান

গাজীপুরে বাস চাপায় পিষ্ট হয়ে অটোরিকশা চালক-যাত্রী নিহত

আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি

আদমদীঘিতে ভ্যারাইটি স্টোরে অগ্নিকান্ড, ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বেনাপোলের বিশিষ্ট মাদক ব্যবসায়ী হযরত ইয়াবাসহ আটক

৪৫ বছর ধরে বিনামূল্যে গাছ দিয়ে বেড়াচ্ছেন মাদারীপুরে রাজন মাহমুদ

সমস্ত রাজনৈতিক দলকে কর্মকান্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল

রায়গঞ্জে ধর্ষণের আলামত নষ্টের অভিযোগ অস্বীকার করে নার্সের সংবাদ সম্মেলন

পতাকা বৈঠকেও মেলেনি সমাধান, বৃষ্টিতে ভিজে শূন্য রেখায় ‘ওরা ২৮ জন’

নবায়নযোগ্য জ্বালানি খাতে বাজেট বৃদ্ধির দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার, এলাকা পরিদর্শন করলেন চেয়ারম্যান

নাচোলে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন: ১ ঘণ্টা কার্যক্রম বন্ধ

মাগুরায় নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন মোতাকাব্বীর আহমেদ

নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ