রাজশাহী বিশ্ববিদ্যালয়
ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৩২ হাজার টাকা জরিমানা করেছে। আজ(৭ সেপ্টেম্বর) বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের তিনটি খাবারের দোকান ও লাইব্রেরি চত্বরের (পশ্চিম পাশে) দুটি স্টেশনারী দোকানে অভিযান চালানো হয়।
টুকিটাকি চত্বরের খাবারের দোকানগুলোতে পঁচা পেয়াজ ও আলু পাওয়া গেছে। ফলে তিনটি খাবারের দোকানীকে অস্বাস্থ্যকর খাবারের জন্যে ৭০০০ হাজার টাকা জরিমানা করেছে। মনিরের দোকানকে তিন হাজার, বাবু ও সুমনের দোকানকে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মেয়াদউত্তীর্ণ কিটকেট ও বিদেশী পণ্যের মূল্য তালিকা এবং আমদানিকারকের নাম না থাকায় কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরের 'ফয়জুল এন্ড সন্স' দোকানের মালিক ফয়জুল ইসলামকে পনের হাজার টাকা জরিমানা করা হয়েছে। 'টুকিটাকি স্টেশনারী' তে মেয়াদউত্তীর্ণ কিটকেট চকলেট পাওয়ায় দোকানের মালিক রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কিটকাটগুলোর মেয়াদ মার্চ মাসে শেষ হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩টি খাবার হোটেল ও ২ টি স্টেশনারীতে অভিযান চালাই। এসময় ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ২০০৯ সালের আইন অনুযায়ী ৩৭ ও ৫১ ধারায় ৫ টি প্রতিষ্ঠানের মালিককে ৩২০০০ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে এসব দোকানী মালিক ও সাধারণ শিক্ষার্থীদেরকে সচেতন করার চেষ্টা করেছি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ইইই বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যসম্মত খাবার পায়। স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতের জন্যে এর আগেও ২০১৮ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় ক্যাম্পাসে অভিযান চালানো হয়েছিল। এবিষয়ে ভোক্তা অধিদপ্তরকে অভিযান চালানোর জন্য আমরা অবহিত করি। তারাও এ ব্যাপারে ইতিবাচক ছিলেন। অবশেষে আজকে ক্যাম্পাসের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। শিক্ষার্থীদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied