ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, প্রবাসী যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ


আমির হোসেন, নোয়াখালী photo আমির হোসেন, নোয়াখালী
প্রকাশিত: ৭-৯-২০২২ বিকাল ৬:৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে এক দক্ষিণ আফ্রিকা প্রবাসীর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত প্রবাসী যুবকের নাম মো.সাইফুল ইসলাম (৩৮) সে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মো.রফিক ওরফে ডুবাইওয়ালা রফিকের ছেলে এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী।    

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক কার্তিক মজুমদার বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।  
 
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইফুল বর্তমানে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে।  সেখান থেকে সে তার ব্যক্তিগত আক্রোশে বিভিন্ন মিথ্যা বানোয়াট পোস্ট করে মানুষের সম্মানহানি করে আসছে। এ ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার ৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে অভিযুক্ত সাইফুল তার নিজের ফেসবুক আইডি থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য কটূক্তি করে প্রধানমন্ত্রীকে দেশ ও জাতীর কাছে হেয় প্রতিপন্ন ও সম্মান হানির চেষ্টা করে।  

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এ এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।  বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান