বান্দরবানে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দফায় দফায় অবৈধ বালু উত্তোলনের মহোৎসব
বান্দরবানের প্রকৃতি ধ্বংসকারী কিছু অসাধু ব্যবসায়ীর প্রতিনিয়ত খাল, ঝিরি-ঝর্ণা থেকে বালু উত্তোলনের মহােৎসব চলছে। ফলে রাজস্ব হারাচ্ছে সরকার। হুমকির মুখে পড়েছে এই বালুঘাটের পার্শ্ববর্তী ফসলি জমি ও বসতঘর। তাছাড়া এসব কাজের কারণে দিন দিন হারিয়ে যায় প্রাকৃতিক বৈষম্য। এই চক্রটি এলাকা প্রভাব খাতিয়ে প্রশাসনের চোখকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে, বেশ কয়েকজন জড়িত রয়েছে এসব প্রাকৃতিক ধ্বংসকারীরা।
সরেজমিন দেখা গেছে, বান্দরবান সদর উপজেলার ২নং কুহালং ইউনিয়নাধীন চড়ুইপাড়া এলাকার পার্শ্ববর্তী খালের ওপর মেশিন বসিয়ে বিশাল জায়গাজুড়ে বালু মজুদ করে রাখছে। দফায় দফায় এই অবৈধ বালু তুলছে ইমরানের নেতৃত্বে একটি সিন্ডিকেট। তিনি এক সময় বিএনপির রাজনীতির ছত্রছায়ায় ছিলেন এবং অত্র এলাকার নেতা হিসেবে পরিচিত। ক্ষমতার জোরে তিনি বালু তোলার কারণে চড়ুই খালের পানির স্তর নিচে নেমে গিয়ে হারিয়ে গেছে পানির প্রবাহও। হুমকির মুখে পড়েছে ওই এলাকার জীববৈচিত্র্য। প্রশাসনের কোনো ছাড়পত্র কিংবা অনুমতি ছাড়া কিভাবে বালু তুলছে পরিবেশ ধ্বংসকারী মহল- প্রশ্ন অত্র এলাকার সচেতন জনসাধারণের।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়া কয়েকজন এই প্রতিবেদকে জানান, খালের বালু উত্তোলনের বিষয়টি জানলেও মুখ খুলতে ভয় পান তারা। কারণ ওই এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতার ইন্ধনে তার চলাফেরা। এজন্য তার এসব কাজে কেউ বাধা দিতে অপরাগতা প্রকাশ করেন। এসব প্রভাব দেখিয়ে দিন দিন বেপরোয়াভাবে এসব অনৈতিক কাজ করে যাচ্ছেন তিনি।
বালু উত্তোলন ব্যাপারে ইমরান সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নদীর খাল থেকে বালি তুলছি না। নদীর কিনারে চর থেকে বালু নিচ্ছি। প্রশাসনে অনুমতি আছে কিনা- এমন প্রশ্ন করা হলে কথাগুলো এড়িয়ে গিয়ে ফোনটি কেটে দেন। পরে একাধিকবার ফোন করলেও সাড়া মেলেনি।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে সরেজমিন গিয়ে অবৈধ বালু উত্তোলনের সত্যতা পাওয়ার ইমরান নামে ওই ব্যক্তিকে পরিবেশ অধিদপ্তর ৬ লাখ টাকা জরিমানা করে। বিভাগীয় নির্দেশনায় ইমরানসহ কয়েকজন জড়িতের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় একটি মামলার দায়ে করা হয়েছে। সেটি কয়েক দিনের মধ্যে কার্যকর হবে বলেও জানা গেছে।
কুহালং ইউপি চেয়ারম্যান মংপু মারমা বলেন, ইমরান নামে এক ব্যক্তি দফায় দফায় অবৈধভাবে বালু উত্তোলন করছেন। প্রশাসন তাকে সতর্ক করলেও তিনি শোনেননি।
এ ব্যাপারে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন জানিয়েছেন, চড়ুইপাড়ায় বালু উত্তোলনকারীদের নামে একাধিক মামলা রুজু আছে। তাদের বিরুদ্ধে শীঘ্রই বিভাগীয়ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied