আনোয়ারায় শঙ্খ নদীর চার কিলোমিটার বেড়িবাঁধ ভাঙনে বিলীন হচ্ছে বসতঘর
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নে বেড়িবাঁধ ও বসতবাড়ি শঙ্খের ভাঙন প্রবল আকার ধারণ করেছে। ভাঙনে বিলীন হচ্ছে চার কিলোমিটার বেড়িবাঁধের বিস্তীর্ণ এলাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই মাসে জুঁইদণ্ডী গ্রামের রমজান আলী বাড়ি, বস্যারু বাড়ি, রব্বাত মিয়ার বাড়ি, মানিস্যেরু বাড়ি, ফতুর বাড়ির ৪৫ পরিবারের বসতঘর বিলীন হয়ে গেছে। পরিবারগুলো আশ্রয় নিয়েছে পাশের বেড়িবাঁধে। ভাঙনের আতংকে আছে স্থানীয় অন্য পরিবারগুলো।
সরেজমিন দেখা যায়, আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদণ্ডী ইউনিয়নের মাঝির ঘাট থেকে নাপিত খাল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার বেড়িবাঁধে ফাটল ধরেছে। রব্বাত মিয়ার বাড়ি থেকে মৌলি বাজার পর্যন্ত ১ কিলোমিটার বেড়িবাঁধ নদীভাঙনে বিলীন হয়ে গেছে। বর্ষার মধ্যে যদি বেড়িবাঁধ রক্ষায় উদ্যোগ না নেয়া হয় তাহলে ভাঙনের হুমকিতে থাকবে ১০০ বসতবাড়ি। বেড়িবাঁধের ভাঙন অংশে নদীর পানি প্লাবিত হলে নষ্ট হয়ে যাবে ৬০০ একর আমন চাষ। ফলে বিরাট ক্ষতির সম্মুখীন হবেন হাজারো কৃষক।
স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন বাবু ও মোহাম্মদ নুরুন্নবী বলেন, শঙ্খ নদীর ভাঙনে জুঁইদণ্ডী গ্রামের প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ নদীতে চলে গেছে। এছাড়া বসতবাড়ি, ফসলি জমি ভাঙনের কবলে পড়েছে। যে হারে নদীভাঙন দেখা দিয়েছে, তাতে বর্ষা মৌসুম শেষ হতে আরো অনেক অংশ বেড়িবাঁধ নদীর পেটে চলে যাবে। নদীভাঙন রোধে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করি।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied