ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আনোয়ারায় যুবককে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ পেয়ে উদ্ধার করলেন এসিল্যান্ড


মহিউদ্দীন মনজুর , আনোয়ারা photo মহিউদ্দীন মনজুর , আনোয়ারা
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ১:৫৬
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দীর্ঘদিন ধরে নিজ ভাইদের নির্দেশনায় শিকল দিয়ে বাধা থাকা অবস্থায় মো. সাইফুদ্দীন (২৮) নামের এক যুবককে উদ্ধার করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।
 
এতে করে এলাকায় দীর্ঘদিন ধরে তাকে মানসিক অসুস্থ অপবাদ দিয়ে একটি ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল বলে অভিযোগ ওঠেছে তার আপন ভাইদের বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার (৭ সেপ্টেম্বর ) সন্ধ্যার সময় উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর উত্তর ইছাখালী তার নিজ ঘর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানা যায়।উদ্ধারের পর সাইফুদ্দীনের হাত পা তালা দিয়ে বেঁধে রাখা অবস্থায় পাওয়া গেলে পরে শিকল খুলে দেয়া হয়।
 
শিকলে বন্দি রাখা মো. সাইফুদ্দীন উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের উত্তর ইছাখালী গ্রামের মৃত বজল আহমেদের ছেলে।মৃত বজল আহমেদের তিন ছেলের মধ্যে মো. সাইফুদ্দীন সবার ছোট বলে জানা যায়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, মো. সাইফুদ্দীন পেশায় একজন কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। সে স্বাভাবিক মানসিক রোগী হওয়াতে মাঝেমধ্যে অসুস্থতা বেড়ে গেলে পাগলামি করতো।পরে সুস্থ হয়ে উঠলে আবার কাজ করতো। তবে এবার দীর্ঘদিন ধরে তাকে আমরা দেখতে পাচ্ছি না।তাতে সবার নজরে আসে তাকে নিয়ে।তার আপন ভাইরা চিকিৎসা না করিয়ে ঘরে শিকলবন্দী করে রাখলে সে আরও মানসিকভাবে ভেঙে পড়ে।
 
তাকে উদ্ধারের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, সে মানসিক রোগী হোক বা অন্য কিছু হোক। এভাবে একটা মানুষকে শিকলে বন্ধি রাখা যায় না। সে অসুস্থ হলে তার চিকিৎসা নেয়াটা প্রয়োজন। বিষয়টি আমি খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেছি। সে যদি মানসিক অসুস্থ হয়ে থাকে তাহলে আগে তার পর্যাপ্ত চিকিৎসা সেবা দরকার। এভাবে কাউকে বন্দি করে রাখাটা অন্যায় এবং অপরাধমূলক কাজ।

এমএসএম / জামান

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা