দুগার্পুরে বালু উত্তোলন বন্ধে গণস্বাক্ষর
নেত্রকোনার দুগার্পুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের দেবথৈল, মধ্যমবাগান ও ফারংপাড়া গ্রামের জনগণ ওই এলাকার নদীর পাড় থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসন বরাবর গণস্বাক্ষর সংবলিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ওই এলাকার বাসিন্দারা দুর্গাপুর প্রেসক্লাবে গণস্বাক্ষরের কাগজ প্রদান করেন।
জানা গেছে, উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের ফারংপাড়া, থাউশালপাড়া ও আগাড়পাড়া গ্রামের ওপর দিয়ে সরকারি রাস্তা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঘেঁষে সোমেশ্বরী নদীর অবস্থান। বিগত বন্যায় অন্যান্য ইউনিয়নের মধ্যে দুগার্পুর ইউনিয়নেও ব্যাপক ক্ষতি হয়েছে। ইজারাকৃত সোমেশ্বরী নদী হতে বাংলা ড্রেজার দিয়ে বালু ও পাথর উত্তোলনে বেশি সুবিধা নেয়ার আশায় সরকারি রাস্তা ঘেঁষে ড্রেজার বসানোর পাঁয়তারায় লিপ্ত রয়েছে এক শ্রেশির ড্রেজার ব্যবসায়ী। ওই সকল গ্রামের বাসিন্দাদের রক্ষার দাবিতে সরকার ওই এলাকায় প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করেছে। ওই বাঁধ এবং সরকারি রাস্তা রক্ষার দাবিতে গ্রামের জনসাধারণ, জনপ্রতিনিধি উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ গণস্বাক্ষর সংবলিত অভিযোগ দায়ের করেন।
এ নিয়ে ১নং বালু ঘাটের ইজারাদার ধনেশ পত্রনবীশ বলেন, সরকারি রাস্তা রক্ষায় জনসাধারণের অসুবিধা করে কেউ কেউ ড্রেজার বসাতে চাইলেও ইতোমধ্যে তাদের উচ্ছেদ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, সরকারি রাস্তা নষ্ট করে বালু উত্তোলন করার কোনো সুযোগ নেই। তবে ওই জায়গা যদি ইজারার আওতায় থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন