জুড়ীতে উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সােনিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিত সিংহের সঞ্চালনায় এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পুষ্টি সমন্বয়ক কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রঞ্জিতা শর্মা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নূর, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমেদ, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনফর আলী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- জুড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সূচনা কর্মসূচির পক্ষ থেকে নিউট্রিশন অফিসার মােঃ ওসমান গনি সিদ্দিকী, ইউনিয়ন কো-অর্ডিনেটর মােঃ নিজাম উদ্দিন প্রমুখ।
এমএসএম / জামান
ঘোড়াঘাটে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতামূলক সভা
মান্দায় পানিবন্দি ২৫০ পরিবারের পাশে 'ডার্মা ফ্যামিলি ফাউন্ডেশন'
বরগুনায় ৫০ টি দোকান অগ্নিকাণ্ডে পুড়ে ছাই
খেলনা গাড়িতে লুকানো ছিল ১২ হাজার ইয়াবা, রায়গঞ্জে বাসযাত্রী গ্রেপ্তার
মাদারীপুরে প্রধানমন্ত্রীর বহরে ইট নিক্ষেপের খবর গুজব, চাকা থেকে ছিটকে আসা টুকরো বলছে পুলিশ
ঘোড়াঘাটে অবহেলায় অযত্নে নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের পুরনো সুরা মসজিদ
নবাবগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন
চন্দনাইশে বিএনপির নেতার ত্রাণ সামগ্রী বিতরণ
উশৃঙ্খল যুবকরা এখন বাংলাদেশে আইসা ক্ষমতায় বসেছে- নাসীরুদ্দীন পাটওয়ারী
ভূরুঙ্গামারীতে কৃষকের রোপণ করা ধানের চারা নষ্ট করে ফেলেছে দুর্বৃত্তরা
আত্রাইয়ে নদ-নদীতে পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম
রেলের অবিক্রিত আসনের টাকা কার পকেটে?