ঢাকা বৃহষ্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

মুন্সীগঞ্জে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ২:৯

সারাদেলে ন্যায় মুন্সীগঞ্জেও কঠোর লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও পুলিশ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে সদর থানা পুলিশের চেকপোস্ট। লকডাউনে মুন্সীগঞ্জের বেশিরভাগ সড়ক ও জনাকীর্ণ স্থান ফাঁকা ছিল। ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। গণপরিবহনও চলাচল করেনি।

সদর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মুন্সীগঞ্জে কঠোর লকডাউন চলছে। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকতে মাইকিং চলছে। সবাইকে মাস্ক পরার অনুরোধ করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমান বলেন, লকডাউন বাস্তবায়নে সব ধরনের চেষ্টা চলছে। উপজেলার বিভিন্ন প্রবেশদ্বারসহ হাট-বাজারে মনিটরিং করা হচ্ছে। লকডাউন বাস্তবায়নে উপজেলা ও পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও আনসার সদস্যরা যথেষ্ট তৎপর রয়েছেন। চিকিৎসা, খাদ্যপণ্য ও জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাইরে যেতে দেয়া হচ্ছে না। সব ধরনের গণপরিবহন বন্ধ রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। এই অবস্থায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানান তিনি। তাছাড়া লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

তিনি ‍আরো জানান, মাস্ক ছাড়া জরুরি কাজে বাইরে বের হওয়া দরিদ্র মানুষের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হচ্ছে। মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকতে মাইকিং চলছে।

এমএসএম / জামান

ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান

বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড

গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,

তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর

কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা

পাম্পে তেল না দেওয়ায় ক্ষোভ, ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

চাঁদার দাবিতে কৃষকদল নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৬ জনের নামে মামলা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে স্কাউট দিবস পালিত

পেকুয়ায় জমি জবরদখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টার বিষয়ে মামলা

টুঙ্গিপাড়ায় মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড