পাংশা থেকে পুনরায় রাজবাড়ী জেলা পরিষদ সদস্য হতে চান উত্তম কুণ্ডু
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে প্রতি উপজেলা থেকে একজন করে সদস্য নির্বাচিত হবেন। পাংশা থেকে পুনরায় জেলা পরিষদের সদস্য হতে চান পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, বিশিষ্ট ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উত্তম কুমার কুণ্ডু।
ইতোমধ্যে পাংশা উপজেলা থেকে সদস্য পদে মনোনয়ন প্রত্যাশা করেছেন বলে শোনা যাচ্ছে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর নাম। তারা হলেন- জেলা পরিষদের সাবেক সদস্য উত্তম কুমার কুণ্ডু, পাংশা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোবিন্দ কুন্ডু, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাকিল, কসবামাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তফা মাহমুদ হেনা মুন্সী, বাবুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সরোয়ার , কসবামাজাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পিল্টু জোয়াদ্দার।
তবে পাংশা থেকে উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য পদে কে পাচ্ছেন মনোনয়ন? এমন আলোচনায় কয়েক জনের নামে গুনজন সোনা যাচ্ছে। তাদের মধ্যে অন্যতম উত্তম কুমার কুণ্ডু, গোবিন্দ কুণ্ডু ও মো. হুমায়ুন কবির শাকিল এর নাম রয়েছে।রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম মনোনয়ন প্রত্যাশীদের রাজনৈতিক অবিভাবক। জিল্লুল হাকিম (এমপি) এবং দল যে সিদ্ধান্ত দদেবে মনোনয়ন প্রত্যাশীরা তা পালন করতে বদ্ধ পরিকর বলে জানা একাধিক সূত্রে জানা গেছে।
উত্তম কুমার কুণ্ডু জানান, জেলা পরিষদ সদস্য থাকাকালীণ সময়ে জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিয়েছেন, তাছাড়াও তিনি ব্যক্তিগত ভাবেও সব সময় ক্রীড়া, সাংস্কৃতিক, সাহিত্য অঙ্গনসহ এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে সহায়তা করেছেন। তিনি পাংশা উপজেলা হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি হিসাবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন। পাংশার রাজনৈতিক মহলেও তিনি আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাছে আস্থা অর্জন করেছেন। তিনি উপজেলাবাসীর কাছে দোয়া ও আর্শ্বীবাদ কামনা করেছেন।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন