ভিক্ষুকের টাকাও রক্ষা পেল না ছিনতাইকারীর হাত থেকে
এবার ভিক্ষুকের সারাদিনের কষ্টার্জিত ভিক্ষার চার হাজার টাকা ছিনিয়ি নিয়েছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গল বার সন্ধ্যা সাতটার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কলাপাড়া পৌর শহরের নতুন বাজারস্থ মমতা শপিং মল এলাকায়।
ভিক্ষুক আব্দুর রশিদ হাওলাদার (৮০) জানান, মঙ্গলবার ছিলো কলাপাড়া পৌর শহরে সাপ্তাহিক হাটের দিন। এদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিক্ষা করে। সন্ধ্যার পর সারা দিনের উপার্জিত টাকা গুছাচ্ছিল। এ সময় ৪/৫ জন কম বয়েসী ছেলেরা এসে চারি দিকে ঘিরে বসে। কিছু বুঝে ওঠার আগেই তারা আমার প্রায় চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। যাবার সময় চাকু বের কওে হুমকি দিয়ে যায়। তাই ভয়তে ডাক চিৎকার দিতেও সাহস পাইনি।
তিনি আরো জানান, তার গ্রামের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের উমেদপুর গ্রামে। বাড়িতে ছোট এক ছেলে রয়েছে। মেয়ে একজন তা এখন স্বামীর বাড়িতে। স্ত্রী মারা গেছে। সেকারনে এক ছেলে নিয়েই তার সংসার। সংসারের অভাবের কারনে সে এখন নদীতে পোনা মাছ ধরে। তাই বাধ্য হয়েই ভিক্ষা করতে হচ্ছে। টাকাগুলো নিয়ে যাওয়ায় আমাকে অনেক দিন না খেয়ে থাকতে হবে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মো.জসিম সাংবাদিকদের বলেন, এধরনের কোনো ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন গত ব্যাবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা