ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পুর্ণিমা উদযাপন


বান্দরবান প্রতিনিধি  photo বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ১১:৩৬
ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে যথাযথভাবে বান্দরবানে  মধু পূর্ণিমা উদযাপন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা ।৯ সেপ্টেম্বর শুক্রবার বান্দরবান শহরে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারেগুলোতে সমাবেত হয়ে বিভিন্ন ফুলফল, মধুদান দানের পাশাপাশি অর্থদানের মধ্যদিয়ে বৌদ্ধ ধর্মবলম্বীরা মধু পুর্ণিমা উদযাপন পালন করা হয়।
 
এদিকে দিনটি উপলক্ষে বালাঘাটা, কালাঘাটা, উজানী পাড়া, বিহারগুলোতে সহ প্রত্যেক গ্রাম গুলোতে সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষেরা বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকেন। এ সময় শত শত বৌদ্ধ নর-নারী বৌদ্ধ বিহারে গিয়ে বৌদ্ধ ভিক্ষুদের ফলমূল বিভিন্ন খাবার ও মধু দান করেন। পাশাপাশি ধর্মদেশনা দিয়ে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা করেন।
 
এ সময় পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য মধুদান,সংঘদান, অর্থদান,অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্বালনসহ নানা কর্মসূচি পালন করা হয়।বৌদ্ধ ধর্মালম্বীরা মতে, বহুবছর আগে এ পূর্ণিমাতে বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই প্রতিবছরের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধু পূর্ণিমা উদযাপন করেন।
 
বৌদ্ধদের দ্বিতীয় বড় ধর্মীয় অনুষ্ঠান হলো এই মধু পূর্ণিমা। মধু পূর্ণিমার অপর নাম ভাদ্র পূর্ণিমা। ভাদ্র মাসে এ পূর্ণিমা তিথি অনুষ্ঠিত হয় বলে মধু পূর্ণিমাকে অনেকেই  ভাদ্র পূর্ণিমা বলে থাকে।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ