রানির মৃত্যুতে শোক প্রকাশ করে তোপের মুখে শুভশ্রী
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা গেছেন। গত ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন তিনি।
রানির মৃত্যুতে বিশ্বের নানা প্রান্ত থেকে রাষ্ট্রনেতারা শোকপ্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর আত্মার শান্তিকামনা করেছেন তারকারাও। সেই ধারাবাহিকতায় শোক জানাতে গিয়ে সমালোচনার শিকার হলেন টালিউডের অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
রানি এবিজাবেথের তরুণ সময়ের একটা ছবি শুভশ্রী শেয়ার করেন সোশ্যাল হ্যান্ডেলে। তবে এই পোস্ট সেভাবে ভালো লাগেনি নেটিজেনদের। ভারতের উপর ব্রিটিশ শাসন টেনে এনেছেন তাঁরা। সঙ্গে কোহিনূর প্রসঙ্গও। একজন লিখলেন, “বোঝা যাচ্ছে মন থেকে দাসত্ব এখনও ঝেরে ফেলতে পারেননি।”
অপরজন লিখেছেন, “যদি মারা যাওয়ার আগে কোহিনূর ফেরত দিয়ে যেত তাও বুঝতাম আপনার এই পোস্টের গুরুত্ব আছে। সবাই যে কেন এত ন্যাকামো করছে, কে জানে!”
যদিও এসব নিয়ে অভিনেত্রী কোন প্রতিক্রিয়া দেখান নি।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার