শরীরে স্ট্রেচ মার্কস, বিদ্রূপের মুখে মালাইকা
বলিউডের ফ্যাশনিস্টা মালাইকা আরোরা। কিন্তু ফ্যাশন কিংবা পোশাকের কারণে প্রায়ই বিদ্রূপের মুখ পড়তে হয় তাকে। সম্প্রতি জিমের পোশাকে মালাইকার ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের চর্চা শুরু হয়েছে। গাঢ় নীল রঙের একটি টু পার্ট জিমের পোশাকে বেরিয়েছিলেন এই অভিনেত্রী।
টাইটসের সঙ্গে ব্রালেট। আর যাতে স্পষ্টভাবে ফুটে উঠেছিল মালাইকার পেটে থাকা স্ট্রেচ মার্কস, যা অনেকের চোখে পড়েছে। সঙ্গে সঙ্গেই এটি নিয়ে বিদ্রূপ শুরু করেছেন নেটিজেনদের একাংশ। ইন্টারনেটে প্রকাশিত ছবির নিচে একজন লিখলেন, ‘পেটে এগুলো কী!’ অপর একজন লিখেলেন, ‘স্ট্রেচ মার্কস আছে যখন ঢেকে রাখো। এভাবে তা দেখানোর কী দরকার? নোংরা লাগছে তো।’
যদিও সবাই যে কটূ কথা বলছেন তাও কিন্তু নয়। অনেকেই এভাবে তার স্ট্রেচ মার্ক প্রকাশ করার প্রশংসাও করেছেন। এক অনুরাগী লিখেছেন, ‘এইখানে যারা স্ট্রেচ মার্কসের জন্য বিদ্রূপ করছেন তাদের বলছি, অনেকেই আছেন যারা এই দাগ পাওয়ার জন্য যা খুশি করতে প্রস্তুত। মা হওয়া এই পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের অনুভূতি।’
এছাড়া অভিনেতা অর্জুন কাপুরের প্রেমের সম্পর্কের জন্যও সমালোচনার মুখে পড়তে হয় মালাইকাকে। ২০১৯ সালে তাদের সম্পর্কের কথা প্রথম জানান অর্জুন ও মালাইকা। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়। তাদের বাগদান-বিয়ের খবর বহুবার চাউর হয়েছে। যদিও সেসব গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী