ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

নিলামে শ্রীলেখার জামাকাপড়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ১২:২১

নিজের জামাকাপড় নিলামে তুলতে যাচ্ছেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক পোস্ট এই ঘোষণা দেন তিনি। নিজের ব্যবহৃত ও অব্যবহৃত জামাকাপড়ের ছবি ফেসবুকে পোস্ট করে শ্রীলেখা বলেন—‘অনেক ভেবে দেখলাম, অত জামাকাপড় আমার আর প্রয়োজন নেই। কিছু-কিছু নিলাম করব, কেমন হবে? একবার পরা, একবারও না পরা অনেক পোশাক, শাড়ি আছে আমার।’

নিলামে আয়কৃত অর্থ পথের কুকুরদের জন্য ব্যয় করবেন শ্রীলেখা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যেই টাকা উঠবে (যদি ওঠে), সেটা দিয়ে চারপেয়ে বাচ্চাগুলোর জন্য একটি ফান্ড তৈরি করব। ভাবনাটা ঠিক ভাবলাম কি? জানিও।’

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ভারতে লকডাউন ঘোষণা করেছিল সরকার। ওই সময়ে বিত্তবানদের খুব একটা অসুবিধা না হলেও থমকে যায় দৈনিক মজুরিতে কাজ করা নিম্ন আয়ের মানুষের জীবন। সেই সঙ্গে রাস্তায় থাকা কুকুরগুলো অনাহারে ঘুরেছে। আর এ বিষয়টি সহজভাবে নিতে পারেননি শ্রীলেখা। তাই নিজ উদ্যোগে রাস্তার কুকুরদের খাবারের ব্যবস্থা করেছিলেন এই অভিনেত্রী। ফের রাস্তার কুকুরের জন্য নিজের জামাকাপড় নিলামে তোলার ঘোষণা দিয়ে প্রশংসা কুড়াচ্ছেন তিনি।

শ্রীলেখার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে একজন বলেন—‘এটি ভালো উদ্যোগ। তবে প্রচুর মানুষ এই জামাকাপড় হাতে পেলে হয়তো স্বর্গ পেতো। এদিকটাও ভেবে দেখার অনুরোধ রইলো।’ এর জবাবে শ্রীলেখা বলেন, ‘এজন্য কিছু জামাকাপড় আলাদা করে রেখেছি।’

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক