ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পুরস্কার পেল প্রিয়াঙ্কা চোপড়ার সেই রেস্তোরাঁ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ১:২৪

বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তিনি এখন কেবল অভিনেত্রীই নন, নামি একটি রেস্তোরাঁর মালকিনও বটে। গত বছর মার্চ মাসে নিউইয়র্ক শহরে নিজের রেস্তোরাঁ ‘সোনা’র উদ্বোধন করেন প্রিয়াঙ্কা। সেই রেস্তোরাঁর জন্য অভিনেত্রীর মুকুটে চড়ল নয়া পালক! ‘সোনা’ পেল মিশেলিনের স্বীকৃতি।

খুশির খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা স্বয়ং। ইনস্টাগ্রাম পোস্টে নায়িকা লিখেছেন, নিউইয়র্ক শহরের নতুন ৩০টি রেস্তোরাঁ বিশ্ববিখ্যাত মিশেলিন তালিকায় স্থান করে নিয়েছে। তার মধ্যে অন্যতম ‘সোনা’। মঙ্গলবার মিশেলিনের তরফ থেকে ৩০টি রেস্তোরাঁর নামের তালিকা প্রকাশ করা হয়েছে, যাদের এ বছর পুরস্কার দেওয়া হবে।

ভারতীয় রসনার স্বাদ মার্কিন মুলুকে পৌঁছে দিতেই এই রেস্তোরাঁ খোলার কথা ভাবনায় আসে প্রিয়াঙ্কার। রেস্তোরাঁর নামকরণ করেছিলেন তার স্বামী নিক জোনাস। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন সে কথা। কলকাতার মটন কাটলেট থেকে গোয়ার প্রন কারি- ভারতের বিভিন্ন প্রদেশের খাবার রয়েছে ‘সোনা’র মেনুতে।

প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, নিজ দেশের প্রতি ভালোবাসা জানাতেই এই রেস্তোরাঁ খুলেছেন তিনি। শৈশব থেকে দেশের নানা খাবারের যে স্বাদ পেয়ে এসেছেন, তারই প্রতিরূপ গড়ে তোলার প্রচেষ্টার নাম ‘সোনা’। সেটি মিশেলিনের স্বীকৃতি পাওয়ায় প্রিয়াঙ্কাকে শুভকামনা জানিয়েছেন তার সহকর্মী ও অনুরাগীরা।

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক