ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দেশি মাছের ঐতিহ্য ফেরাতে বিশেষ নজর দিতে বললেন খাদ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ১:৩০

দেশি মাছের ঐতিহ্য ফেরাতে বিশেষ নজর দিতে বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা চত্বর পুকুরে মাছের পোনা ছাড়ার পর এ কথা বলেন মন্ত্রী। এ সময় ২০২২-২৩ অর্থবছরের আওতায় উপজেলা মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্প ও উপজেলা চত্বর পুকুরে ৩৩৫ কেজি মাছের পোনা ছাড়া হয়।  

মন্ত্রী বলেন, মৎস্য আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ আমাদের সবাইকে রক্ষা করতে হবে। পাশাপাশি সবার মধ্যে মাছ চাষের আগ্রহ বাড়াতে হবে। বর্তমানে অনেক তরুণ চাষি লেখাপড়া শেষে বাণিজ্যিকভাবে মাছ চাষ করছে। তারা লাভবানও হচ্ছে বেশি। বাংলাদেশ এখন সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি, মৎস্য উৎপাদনের দিক দিয়েও আমরা স্বয়ংসম্পূর্ণ হবো।

খাল বিলে এবং নদ-নদীতে অবৈধভাবে মাছ ধরা বন্ধ করতে হবে। এবং দেশি মাছের ঐতিহ্য ফেরাতে হবে।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ান, উপজেলা চেয়ারম্যান শেখ ফরিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ প্রকল্পের আওতায় মোট ১০টি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হবে। 

প্রীতি / প্রীতি

প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ

সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস

চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা

শুভ মহালয়া আজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক