এবার নিউইয়র্ক ফ্যাশন উইকের আসরে সোহা
আগামীকাল ১০ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ‘নিউইয়র্ক ফ্যাশন উইক-২০২২’-এ অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের মডেল জেরিন সাদিয়া সোহা। এতে প্রথমবারের মতো র্যাম্পে হাঁটবেন এই ফ্যাশন মডেল। সোহা ছাড়াও সেখানে আলো ছড়াবেন দেশি-বিদেশি অনেক নামকরা মডেল ও তারকারা।
জানা গেছে, গত ৩ বছর ধরে পড়াশোনার কারণে যুক্তরাষ্ট্রে রয়েছেন সোহা। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফ্যাশন হাউজের সঙ্গে মডেল হিসেবে যুক্ত রয়েছেন।
এর আগে, বাংলাদেশের নানা নামিদামি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন সোহা। তিনি বলেন, দেশে থাকাকালীন সময়ে অনেক ব্র্যান্ডের সঙ্গে কাজ করা হয়েছে। কিন্তু বাংলাদেশি হিসেবে এবারই প্রথম নিউইয়র্কে এতবড় একটা প্ল্যাটফর্মে অংশ নিতে যাচ্ছি, এটা ভাবতেই খুব ভালো লাগা কাজ করছে। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারাটা আসলেই গর্বের।
উল্লেখ্য, ‘নিউইয়র্ক ফ্যাশন উইক’র আয়োজন করছে আমেরিকান এজেন্সি সাউন্ডপেস, যেটির কর্ণধার বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী ওমর চৌধুরী। নিউইয়র্ক ফ্যাশন উইকের এবারের আসরে ফ্যাশন ডিজাইনার হিসেবে থাকছেন অস্কারজয়ী গঞ্জালেজ মন্টানেজ।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী