ভাত আর পঞ্চাশ ব্যঞ্জন সাজিয়ে সাধের ভোজ খেলেন বিপাশা
মা, শাশুড়ি আর স্বামীর চোখের মণি বিপাশা। গর্ভে প্রথম সন্তানের আগমনি। মাতৃত্বকালীন ফোটোশ্যুটের পর এ বার সাধের আয়োজন। রানির মতো সাধ খেলেন অভিনেত্রী।
জুঁই ফুলের মতো ঝরঝরে সাদা ভাত। তাকে ঘিরে ডাল, সাত রকম ভাজা, মাছ, মাংস, তরকারি, চাটনি, পায়েস এবং পোলাও-সহ আরও অজস্র পদ। শাঁখ-উলুধ্বনির মাঝে সাধের ভোজ খেতে বসলেন বিপাশা বসু। পরনে উজ্জ্বল গোলাপি সিল্কের শাড়ি।
সঙ্গে হালকা সোনার গয়না। যেন বাঙালি ঘরের নববধূর বেশে ঝলমল করছেন ৪৩ বছরের অভিনেত্রী। পিতলের রেকাবিতে চন্দন, ধানদূর্বা নিয়ে এসে অন্তঃসত্ত্বা মেয়ের মাথা ছুঁয়ে আশীর্বাদ করলেন মা মমতা বসু। বিপাশা এবং তার হবু সন্তানের মঙ্গল কামনা করলেন। সেই মুহূর্ত নেটমাধ্যমে পোস্ট করে ‘জিসম’ নায়িকা বাংলায় লিখেছেন, ‘আমার সাধ! ধন্যবাদ মা।’
বৃহস্পতিবার সেই আনন্দ-আয়োজনে সঙ্গে ছিলেন বিপাশার স্বামী কর্ণ সিংহ গ্রোভার এবং তার মা দীপা সিংহ। তিনিও আশীর্বাদ করে তিলক এঁকে দেন বৌমার কপালে। মা আর শাশুড়ির আদরে আহ্লাদে ভাসেন নায়িকা। উৎসবের ধুমধাম শেষে ছবি পোস্ট করতে একটু দেরিই হয়ে যায় বিপাশার।
মায়ের হাতের রান্নায় এমন সুস্বাদু সাধ তার জীবনে বিশেষ উপহার বলে জানান। সাধভক্ষণের ছবি, ভিডিও দেখে শুভেচ্ছায় ভরিয়ে দেন ভক্তরা। দেখা যায়, তারাও বেশির ভাগ বাংলায় মন্তব্য করেছেন। বিপাশা যতই বলিউড অভিনেত্রী হন, আজও যে তিনি বাংলার মেয়ে।
সূত্র: আনন্দবাজার
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী