ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সালমান আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন : শেহনাজ গিল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ৪:৫৯

ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল। বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে তার সখ্যতার বিষয়টি সবার জানা। এই অভিনেতার ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে যাচ্ছেন শেহনাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। শেহনাজ বলেন, ‘তার কাছ থেকে আমি সামনে এগিয়ে চলতে শিখেছি। তিনি আমাকে বলেছেন, কঠোর পরিশ্রম করলে আমি জীবনে সত্যিই অনেক দূর যেতে পারব। তিনি আমাকে অনেক অনুপ্রেরণা জুগিয়েছেন।’

এত অল্প বয়সে কীভাবে নিজের মধ্যে পরিপক্কতা এনেছেন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘যখন ছোট শহর থেকে আসবেন এবং একা থাকবেন, এমনিতেই পরিণত হবেন। আমি প্রতি মুহূর্তে বেড়ে উঠছি, চারপাশের মানুষের কাছ থেকে শিখছি। যাদের সঙ্গে দেখা হয়, প্রত্যেকের কাছ থেকেই কিছু না কিছু শিখি। ভালো কিংবা খারাপ— যার সঙ্গে আমার পরিচয় হয় কিছু না কিছু শেখায়। তারা শেখায়, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হয়। আর পরিস্থিতি মোকাবিলার ব্যাপারে এখন আমি যথেষ্ট শক্তিশালী।’

সালমান খানের ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম আসরে প্রতিযোগী ছিলেন শেহনাজ গিল। সেই সময় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে এই অভিনেত্রীর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। পরবর্তী সময়ে তাদের প্রেমও হয়। কিন্তু গত বছর হার্ট অ্যাটাকে সিদ্ধার্থের মৃত্যু হলে ভেঙে পড়েন শেহনাজ। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি সামলে উঠছেন তিনি। 

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক