মিমের কোলে পরীমনির রাজ্য
বসে আছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তার কোলে এক শিশু ঘুমিয়ে আছে। শিশুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মিম। তার চোখে-মুখে খেলা করছে আনন্দের ঢেউ। নিজের ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে এভাবে ধরা দিয়েছেন মিম। আর ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘রাজ্যের সাথে প্রথম দেখা।’
গত ১০ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। তারকা দম্পতি শরীফুল রাজ ও পরীমনির এটি প্রথম সন্তান। পুত্রের নাম রেখেছেন রাজ্য। আর রাজ্য দেখতে পরীমনির বাসায় গিয়েছিলেন মিম। আর সেই সময়ে এভাবে ফ্রেমবন্দি হন তিনি। মিমের পোস্ট করা এ ছবিতে লাভ ইমোজি দিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন পরীমনি।
পুত্র রাজ্যকে নিয়ে বাসায় ফেরার পর শোবিজ অঙ্গনের অনেকে গিয়েছিলেন পরীমনির বাসায়। এ তালিকায় রয়েছেন—চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা নিপুণ, সাইমন সাদিক প্রমুখ।
গত বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরীমনি। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি ১০১ টাকা কাবিনে পারিবারিক আয়োজনে পরীমনির বনানীর বাসায় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উকিল হন পরিচালক রেদওয়ান রনি।
নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং করার সময় প্রেমের সম্পর্কে জড়ান দুজন। যদিও এমন গুঞ্জন আগে থেকেই ছিল। কিন্তু সেই গুঞ্জন থামিয়ে দিয়ে গত ১০ জানুয়ারি পরীমনি মা হওয়ার খবর জানান।
প্রীতি / প্রীতি
জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?
মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’
সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী