ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শাহরুখ-কন্যাকে ট্রোল করে মালাইকার সঙ্গে তুলনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১১:২৯

ক্রপ টপ আর ব্যাগি ট্রাউজার পরে বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন শাহরুখ খান-কন্যা সুহানা খান। দোষ এটুকুই! আর সেজন্য তাকে যা নয় তাই শুনতে হল। কেউ বললেন ‘জুনিয়র মালাইকা’। কেউ আবার বাবা শাহরুখের তুলনা টেনে লিখলেন, তারকা-সন্তান মানেই তারকা নয়।

জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ ছবিতে অভিনয় করছেন সুহানা। ছবিতে রয়েছেন শ্রীদেবী-কন্যা খুশি কাপুর, অমিতাভের নাতি অগস্ত্য নন্দা-সহ এক ঝাঁক নতুন মুখ। সেই নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন শাহরুখ-কন্যা। তারা আঙুল তুলে বলেন, তারকা-কন্যা বলেই সহজে ছবিতে সুযোগ পেয়েছেন। নয়তো কোনও যোগ্যতা নেই সুহানার।

বৃহস্পতিবার বিদেশ থেকে ফিরেছেন সুহানা। বিমানবন্দরে তার একটি ছবি ভাইরাল হয়েছে। ক্রপ টপ-ব্যাগি ট্রাউজার পরা সুহানার হাতে জ্যাকেট। কাঁধে পিচ রঙের ব্যাগ। সেই নিয়েই ফের সরব নেট মাধ্যম। কেউ মন্তব্য করে লিখলেন, “এ তো জুনিয়র মালাইকা অরোরা!’ কেউ লিখলেন, “এরা নিজেদের সুপারস্টার ভাবেন।”

একজন লিখলেন, “তারকা-সন্তান আর তারকার মধ্যে অনেক ফারাক। এর পর আপনারা বলবেন, স্বজনপোষণ শেষ হয় না। হবেই বা কী করে? আপনারা তো আগেই এঁদের তারকা বানিয়ে দেন।” অন্য একজন লিখলেন, “পুরোটাই বাপের ক্ষমতা। বাকি আর কিচ্ছু নেই। এত মাথায় তুলবেন না।”

প্রীতি / প্রীতি

জন্মদিনের উপহার, ছেলেকে কোথায় বেড়াতে নিয়ে গেলেন অপু বিশ্বাস?

মধ্যযুগের প্রেক্ষাপটে ভয় দেখাবে ‘ওয়্যারউলফ’

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সঙ্গে স্ত্রী ও প্রাক্তনের স্বামী, এমন সময়েই মেজাজ হারালেন রণবীর!

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক